×

জাতীয়

উখিয়ায় আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২২, ১১:০৫ এএম

উখিয়ায় আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য গ্রেপ্তার

প্রতীকী ছবি

কক্সবাজার জেলার উখিয়ার কোর্টবাজার এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের একজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। তার নাম বেলাল উদ্দিন (৪১)। গতকাল বৃহস্পতিবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে উগ্রবাদী কর্মকাণ্ডে ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি সিম কার্ড জব্দ করা হয়েছে।

এটিইউ’র পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) মোহাম্মদ আসলাম খান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার বেলাল উদ্দিন ‘আনসারুল্লাহ বাংলা টিম’ এর একজন সক্রিয় সদস্য ও সমর্থক। সে ও তার সহযোগীরা দেশ থেকে গণতান্ত্রিক ব্যবস্থাকে উচ্ছেদ করে যে কোনো মূল্যে কথিত ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করে আসছিল। ধৃত আসামি অনলাইনে তার সহযোগীদের অন্য আইডির সঙ্গে যোগাযোগের মাধ্যমে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, জনমনে ত্রাস, ভীতি ও জননিরাপত্তা বিপন্ন করার পরিকল্পনা করে আসছিল। তার ব্যবহৃত মোবাইল ফোনে বাংলাদেশবিরোধী ষড়যন্ত্র সংক্রান্ত বিভিন্ন লিংক পাওয়া গেছে এবং এর মধ্যে তথাকথিত খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে সশস্ত্র জিহাদের উসকানিমূলক বিস্তারিত আলোচনা রয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে উখিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এটিইউ কর্মকর্তা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

টিআইবি মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App