×

জাতীয়

ঢাকায় কসোভোর উপ-পররাষ্ট্রমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২২, ১০:১৮ পিএম

ঢাকায় কসোভোর উপ-পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

চার দি‌নের সফ‌রে ঢাকায় পৌঁছেছেন কসোভোর উপ-পররাষ্ট্রমন্ত্রী ক্রেসনিক আহমেতি। রবিবার (৯ অক্টোবর) এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের এক কর্মকর্তা।

তি‌নি জানান, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে আজ ঢাকায় এসেছেন কসোভোর উপ-পররাষ্ট্রমন্ত্রী। এ সফ‌রে তিনি সরকারের উচ্চ-পর্যায়ের কর্মকর্তা ও একাধিক নেতার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

কূট‌নৈ‌তিক সূত্র জানায়, উপ-পররাষ্ট্রমন্ত্রীর সফ‌রে ঢাকা ও প্রিস্টিনার মধ্যে ফরেন অফিস কনসালটেশন (এফওসি) অনুষ্ঠিত হওয়ার পাশাপাশি দুদেশের মধ্যে দুটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।

আহমেতির সফ‌রে দুদেশের কর্মকর্তারা ফরেন সার্ভিস একাডেমিতে প্রশিক্ষণ বিনিময় ছাড়াও অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ সুরক্ষা ও উন্নয়ন, দ্বৈতকর পরিহার ও জনশক্তি রপ্তানির বিষয়ে চুক্তি করা নিয়ে আলোচনা করবেন।

কূট‌নৈ‌তিক সূত্র আরও জানায়, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মো‌মেন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও সংস্কৃতি প্রতিমন্ত্রী এম খা‌লি‌দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন উপ-পররাষ্ট্রমন্ত্রী। ফরেন সার্ভিস একাডেমিতে একটি সেমিনারে তার বক্তব্য দেওয়ার কথা র‌য়ে‌ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রণকৌশল বদলেছে ইরান, নতুন করে জড়াতে পারে একাধিক পক্ষ

নতুন সংঘাতের আশঙ্কা রণকৌশল বদলেছে ইরান, নতুন করে জড়াতে পারে একাধিক পক্ষ

তাসকিনকে ফিরিয়ে উইন্ডিজ টেস্টের দল ঘোষণা করল বিসিবি

তাসকিনকে ফিরিয়ে উইন্ডিজ টেস্টের দল ঘোষণা করল বিসিবি

কেমন জীবনসঙ্গী চান নুসরাত ফারিয়া?

কেমন জীবনসঙ্গী চান নুসরাত ফারিয়া?

স্পেনে মেসিকে ঘিরে হাজারো শিশুর উচ্ছ্বাস

স্পেনে মেসিকে ঘিরে হাজারো শিশুর উচ্ছ্বাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App