×

জাতীয়

স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যা মামলায় সাতজনের মৃত্যুদণ্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২২, ১১:৫৮ এএম

স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যা মামলায় সাতজনের মৃত্যুদণ্ড

স্বেচ্ছাসেবক লীগ নেতা শুভ্র

স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যা মামলায় সাতজনের মৃত্যুদণ্ড

স্বেচ্ছাসেবক লীগ নেতা শুভ্র হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত আসামিদের কারাগারে নেয়া হচ্ছে। ছবি: ভোরের কাগজ

ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও ইউসিসিএ লিমিটেডের চেয়ারম্যান মাসুদুর রহমান শুভ্র হত্যা মামলায় ৭ জনকে মৃত্যুদণ্ড ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১০ অক্টোবর) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩-এর বিচারক মনির কামাল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মইলাকান্দা ইউনিয়নের চেয়ারম্যান রিয়াদ উজ্জামান রিয়াদ, গৌরীপুর পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব আহমেদ রেজা, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোজাম্মেল হক, খাইরুল ইসলাম, মাঈন উদ্দিন, রুহুল আমিন ও শরীফুল ইসলাম নাঈম। ফাঁসিতে ঝুলিয়ে তাদের মৃত্যু কার্যকর করতে বলা হয়েছে।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মাসুদ পারভেজ কার্জন, ছাত্রদলকর্মী শরীয়তউল্লাহ ওরফে সুমন ও যুবদলকর্মী রাসেল মিয়া।

এছাড়া এ মামলার ১৯ আসামির মধ্যে বাকিদের খালাস দিয়েছেন আদালত। খালাসপ্রাপ্তরা হলেন- গৌরীপুর পৌরসভার বর্তমান মেয়র সৈয়দ রফিকুল ইসলাম, সৈয়দ তৌফিকুল ইসলাম, সৈয়দ মাজাহারুল ইসলাম জুয়েল, ছাত্রদলকর্মী রিফাত, মো. আবু হানিফা, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের ধর্মবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, যুবদলকর্মী মজিবুর রহমান, কামাল মিয়া ও শাজাহান মিয়া।

এদিন রায় ঘোষণার সময় ১৯ আসামিকে কারাগার থেকে আদালতে আনা হয়। এরপর মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিদের সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, গত ৬ অক্টোবর মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য গতকালকের দিন ধার্য করা হয়।

উল্লেখ্য, ২০২০ সালের ১৭ অক্টোবর গৌরীপুর মধ্যবাজার পান মহালে রাত ১০ টার দিকে দুর্বৃত্তরা শুভ্রকে কুপিয়ে হত্যা করে। পরে নিহতের ছোট ভাই আবিদুর রহমান প্রান্ত বাদী হয়ে গৌরীপুর থানায় হত্যা মামলা দায়ের করে। পরে জেলা গোয়েন্দা পুলিশ ১৯ জনকে আসামি করে চার্জশীট দাখিল করে

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App