×

জাতীয়

বিএমডব্লিউসহ দুই গাড়ি পেতে আদালতে মডেল পিয়াসা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২২, ০২:৫২ পিএম

বিএমডব্লিউসহ দুই গাড়ি পেতে আদালতে মডেল পিয়াসা

মডেল পিয়াসা

বিএমডব্লিউসহ দুই গাড়ি পেতে আদালতে মডেল পিয়াসা

রাজধানীর গুলশান থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় বিএমডব্লিউসহ জব্দ আরেকটি প্রাইভেটকার মিলে মোট দুটি গাড়ি নিজ জিম্মায় ফিরে পেতে আদালতে এসেছেন আলোচিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসা।

সোমবার (১০ অক্টোবর) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-৪ এর বিচারক মোহাম্মদ মোরশেদ আলমের আদালতে জব্দ গাড়ি ফিরে পেতে আবেদন করেন পিয়াসা। আদালত শুনানি শেষে পরে আদেশ দিবেন বলে জানান। সংশ্লিষ্ট আদালতের পেশকার সাইদুল ইসলাম এ তথ্য জানান। মামলাটি বর্তমানে চার্জশুনানি পর্যায়ে রয়েছে বলে জানান তিনি।

২০২১ সালের ১ আগস্ট রাত ১০ টায় রাজধানীর বারিধারায় মডেল পিয়াসার বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমান মাদক উদ্ধার করে ডিবি পুলিশ। পরে পিয়াসাকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদের পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিন থানায় মামলা দায়ের করা হয়। এরপর ৬ আগস্ট পিয়াসাকে গুলশান থানার মামলায় দুই দিন, ভাটারা থানার মামলায় তিন দিন এবং খিলক্ষেত থানার মামলায় তিন দিনসহ মোট আটদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সেসময় পুলিশ জানায়, মডেল পিয়াসা ও মৌ সংঘবদ্ধ একটি চক্র। তারা পার্টির নামে উচ্চবিত্তদের বাসায় ডেকে মদ ও ইয়াবা খাইয়ে আপত্তিকর ছবি তুলে রাখতেন। পরে ব্ল্যাকমেইল করে তাদের থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিতেন।

এছাড়া, গুলশানের কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়াকে ধর্ষণ ও হত্যা মামলার অন্যতম আসামি পিয়াসা। এ মামলাতেও তাকে দুই দিনের রিমান্ডে নেয়া হয়। বর্তমানে সবকটি মামলায় পিয়াসা জামিনে রয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

নিলুফার মনি রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

শিক্ষামন্ত্রী ২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App