×

জাতীয়

পিকআপের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহ’ত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২২, ০৫:০৩ পিএম

পিকআপের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহ’ত

ছবি: সংগৃহীত

রাজধানীতে পিকআপভ্যানের ধাক্কায় তৌফিক ইমাম (৩৮) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। সোমবার (১০ অক্টোবর) দুপুর ১টার দিকে মিরপুর শাহ আলী মুক্ত বাংলা শপিং মলের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মোটরসাইকেলটির সামনে থাকা একটি লেগুনার সঙ্গে আটকে যায়। এতে চালক রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটার দিকে মারা যান তিনি।

পথচারী মতিউর রহমান জানান, মোটরসাইকেল চালক ৮-১০ বছরের সন্তানকে নিয়ে মিরপুর-১ মুক্তবাংলা শপিং মলের সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি পিকআপভ্যান ধাক্কা দিলে মোটরসাইকেলটির সামনে থাকা একটি লেগুনার সঙ্গে আটকে যায়। এ সময় দ্রুতগতির লেগুনাটি মোটরসাইকেলটিকে টেনে নিয়ে যাচ্ছিলো। তখন আমরা মোটরসাইকেলে থাকা শিশুটিকে উদ্ধার করি। কিন্তু মোটরসাইকেল চালক রাস্তায় পরে গিয়ে গুরুতর আহত হন। তাকে ঢামেকে নিয়ে যাওয়া হয়েছে।

তিনি আরও জানান, তৌফিক ইমামের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে নাম জানা গেছে। তার বাবার নাম এমএ সামাদ সরকার। তিনি তেজগাঁও ইন্দিরা রোডের পশ্চিম রাজাবাজার এলাকার বাসিন্দা।

তৌফিক ইমামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, নিহতের কাছে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে তার নাম জানা গেছে। মৃতদেহ মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।

বিষয়টি নিশ্চিত করে শাহআলী থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, বাবা ও ছেলে মোটরসাইকেলে যাওয়ার সময় পেছন থেকে পিকআপভ্যান ধাক্কা দেয়। পরে লেগুনা চাপা দেয়। মোটরসাইকেলে থাকা শিশুটি ভালো আছে। পিকআপভ্যানটি জব্দ করা হয়েছে। আর লেগুনাটি আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App