×

জাতীয়

প্রতারণা করছেন তারেক জিয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২২, ০৫:১৭ পিএম

প্রতারণা করছেন তারেক জিয়া

ছবি: সংগৃহীত

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, তারেক জিয়া আন্দোলনের নামে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে প্রতারণা করছেন। ক্ষমতার লোভে কর্মীদের বিভ্রান্ত করে ব্যবহার করছেন। তিনি কীভাবে নিজে নিরাপদে বিদেশে থেকে নেতাকর্মীদের রাস্তায় নামাচ্ছেন।

সোমবার (১০ অক্টোবর) দুপুরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা যুবলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে আরও বক্তব্য দেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক প্রমুখ।

যুবলীগের চেয়ারম্যান পরশ বলেন, ১৪ বছর ধরে বিদেশে মুচলেকা দিয়ে পালিয়ে রয়েছেন। তারেক জিয়া প্রকৃত নেতা হলে দেশে এসে সম্মুখযোদ্ধা হিসেবে অবতীর্ণ হতেন। কর্মীদের সরলতাকে কাজে লাগিয়ে তারেক জিয়া রাজনৈতিক ফায়দা হাসিল করতে চান। তাদের মিথ্যা আশ্বাস দিয়ে বিপদের দিকে ঠেলে দিচ্ছেন।

তিনি আরও বলেন, তারেক জিয়া সম্পদের পাহাড়ের ওপর বসে আন্দোলনের ঘোষণা দেবেন আর সেই আন্দোলনে প্রাণ দেবেন দেশের তরুণরা। এতো বোকা ভাববেন না। এ দেশের জনগণকে বোকা বানানোর চেষ্টা করবেন না। সাধারণ জনগণের ভাগ্য নিয়েও ছিনিমিনি খেলার চেষ্টা করবেন না। যদি করেন এ দেশের জনগণ‌ই আপনাদের গণধোলাই দিয়ে ঘরে পাঠিয়ে দেবে। আপনার মতো কাপুরুষের ডাকে জনগণ কেন সাড়া দেবে?

যুবলীগের কর্মীদের উদ্দেশ্যে শেখ পরশ বলেন, আমাদের ধারাবাহিক সেবামূলক কাজ অব্যাহত রাখতে হবে। অনৈতিক ও অপরাধমূলক কাজ বন্ধ করতে হবে। নিজেদের মধ্যে গ্ৰুপিং বন্ধ করতে হবে। বর্তমানের কঠিন বাস্তবতায় নিজেদের মধ্যে গ্ৰুপিং করার কোনো সুযোগ নেই। নিজের ভাইয়ের পেছনে না লেগে দেশের প্রকৃত শত্রুদের পেছনে মনোনিবেশ করতে হবে। আমাদের সাংগঠনিক কার্যক্রম গতিশীল রাখতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পে স্কেলের গেজেটে বড় সুখবর

পে স্কেলের গেজেটে বড় সুখবর

আদমজী কলেজ থেকে বহিষ্কার হতে পারে সেই সিফাত

আদমজী কলেজ থেকে বহিষ্কার হতে পারে সেই সিফাত

সিডিআর থেকে এনআইডি, টাকায় মিলছে সবই

সিডিআর থেকে এনআইডি, টাকায় মিলছে সবই

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি ও পদায়ন

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি ও পদায়ন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App