×

জাতীয়

আমানের পর এবার এ্যানির হুঙ্কার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২২, ০৫:২৫ পিএম

আমানের পর এবার এ্যানির হুঙ্কার

বিএনপির প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানি

বিএনপির প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ভোট ডাকাতি করে ক্ষমতায় বসে আছে আওয়ামী লীগ। এ সরকারের ক্ষমতায় থাকার আর কোনো নৈতিক অধিকার নেই। তারা দেশের মানুষকে জিম্মি করে অবৈধভাবে ক্ষমতায় আছে। তাদের নেতৃত্বে এ দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। ১০ ডিসেম্বরের আগে সংসদ ভেঙে দিতে হবে। এর পর দেশ বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশ পরিচালনা হবে।

সোমবার ( ১০ অক্টোবর ) সকালে কেন্দ্রীয় বিএনপির কর্মসূচির অংশ হিসেবে লক্ষ্মীপুর জেলা বিএনপি আয়োজিত শোক মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

এর আগে শহরের গোডাউন রোড এলাকা থেকে হাজারও নেতাকর্মীর অংশগ্রহণে মিছিলটি বাজারের দিতে উঠতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। পরে মিছিল নিয়ে নেতাকর্মীরা এ্যানি চৌধুরীর বাসভবন প্রাঙ্গণে সমাবেশে মিলিত হয়।

দুদিন আগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান হুঙ্কার দিয়ে বলেন, ১০ ডিসেম্বরের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ চলবে না। দেশ চলবে খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশে।

এ্যানি বলেন, খেলা শুরু হয়ে গেছে। বিএনপির নেতাকর্মীরা আজ গণতন্ত্র পুনরুদ্ধারে মাঠে নেমে পড়েছে। শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে। একই সঙ্গে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এ দেশে শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচন হতে দেওয়া হবে না। আমাদের এ আন্দোলনে বাধা দিলেই যুদ্ধ হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App