×

জাতীয়

অসুস্থ হেফাজতের আমির, হাসপাতালে ভর্তি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২২, ০৯:১৩ পিএম

অসুস্থ হেফাজতের আমির, হাসপাতালে ভর্তি

ছবি: সংগৃহীত

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী অসুস্থ হয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন হেফাজত মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান।

সোমবার (১০ অক্টোবর) দুপুরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সেখানকার ডা. ফরিদ হোসেনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। আল্লামা শাহ মুহিব্বুল্লাহ পিত্তথলিতে পাথর হওয়াজনিত রোগে ভুগছেন। অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শে তার একটি ছোট অপারেশন করা হবে।

আমিরের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন হেফাজত মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশের আলেম সমাজের মুরব্বি কায়েদে মিল্লাত আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। আমরা ওনার পূর্ণ সুস্থতার জন্য দেশ-বিদেশের সব দ্বীনদার মুসলমানদের কাছে দোয়া চাই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App