×

জাতীয়

রোহিঙ্গা প্রত্যাবাসনে লন্ডনের কার্যকরী ভূমিকা চায় ঢাকা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২২, ১২:৩৬ পিএম

রোহিঙ্গা প্রত্যাবাসনে লন্ডনের কার্যকরী ভূমিকা চায় ঢাকা

ফাইল ছবি

রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রচেষ্টা সফল করতে যুক্তরাজ্যকে আরও শক্তিশালী ও কার্যকরী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। মঙ্গলবার (১১ অক্টোবর) এক ‍বিবৃতিতে এ তথ্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে জানানো হয়, সোমবার নবনিযুক্ত ব্রিটিশ পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন বিষয়কমন্ত্রী জেমস ক্লিভারলির সঙ্গে টেলিফোনে আলাপকালে এ অনুরোধ জানান।

জেমস ক্লিভারলি আশ্বস্ত করেন, যুক্তরাজ্য সরকার রোহিঙ্গা সংকট সমাধানে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশকে সমর্থন করবে।

মোমেন রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার জন্য যুক্তরাজ্য সরকারকে ধন্যবাদ জানান। এসময় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লিভারলি রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং এটিকে বাংলাদেশ-যুক্তরাজ্য বন্ধুত্বের অন্যতম মাইলফলক বলে অভিহিত করেছেন।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্রিটিশ পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়নবিষয়ক মন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে টেলিফোনে কথোপকথনকালে এ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৯ সেপ্টেম্বর যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে অন্যান্য বিশ্ব নেতাদের সঙ্গে রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেন।

উল্লেখ্য, ড. মোমেন টেলিফোনে আলাপকালে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানান। জেমস ক্লিভারলি গত মাসে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটি দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে প্রথম আলোচনা। উভয় মন্ত্রী বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং আগামীদিনে তা আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ব্যবসা শুরুর আগেই ১০-১২টি লাইসেন্স, হয়রানি বন্ধে প্রশাসনিক সংস্কার জরুরি

পলাশ মাহমুদ ব্যবসা শুরুর আগেই ১০-১২টি লাইসেন্স, হয়রানি বন্ধে প্রশাসনিক সংস্কার জরুরি

সন্তানদের স্নিগ্ধ ছোঁয়ায় পরীমণির জন্মদিনের প্রথম প্রহর

সন্তানদের স্নিগ্ধ ছোঁয়ায় পরীমণির জন্মদিনের প্রথম প্রহর

রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে অবরোধ, যান চলাচল বন্ধ

রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে অবরোধ, যান চলাচল বন্ধ

টানা তৃতীয় দিনের মতো বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

টানা তৃতীয় দিনের মতো বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App