×

জাতীয়

নৃত্যশিল্পী ইভানের বিরুদ্ধে তদন্ত ৩১ অক্টোবর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২২, ০২:৪০ পিএম

নৃত্যশিল্পী ইভানের বিরুদ্ধে তদন্ত ৩১ অক্টোবর

নৃত্যশিল্পী ইভান

নৃত্যশিল্পী ইভানের বিরুদ্ধে তদন্ত ৩১ অক্টোবর

নৃত্যশিল্পী ইভান

দুবাইয়ের ড্যান্স বারে কাজ দেয়ার কথা বলে যৌনকর্মী হিসেবে পাচার করার অভিযোগে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী ইভান শাহরিয়ার সোহাগের বিরুদ্ধে মানবপাচার আইনের মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩১ অক্টোবর পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।

বুধবার (১২ অক্টোবর) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। মামলার তদন্তকারী সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল না করায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শাকিল আহাম্মদ নতুন এই দিন ধার্য করেন।

এই মামলার বাকি আসামিরা হলেন- আজম খান, নাজিম, আল-আমিন হোসেন ওরফে ডায়মন্ড, স্বপন হোসেন, এরশাদ, আলমগীর, আমান ও শুভ।

২০২০ সালের ২ জুলাই মানব পাচারে মূলহোতা আজম খানসহ নয়জনের বিরুদ্ধে মানবপাচার আইনে লালবাগ থানায় একটি মামলা করেন সিআইডির সহকারী পুলিশ সুপার মৃনাল কান্তি দাশ। জানা যায়, আসামিরা দুবাইয়ের হোটেল ও ড্যান্স বারে মেয়েদের যৌনকর্মে বাধ্য করতেন। তাদের প্রতিনিধিরা দেশের বিভিন্ন নাচের ক্লাব বা সংগঠন থেকে কাজ দেয়ার নামে মেয়েদের দুবাই পাঠাত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রিয় খাবার ‘গরুর মাংস’ বলেই বিপাকে বর্ষীয়ান অভিনেতা

প্রিয় খাবার ‘গরুর মাংস’ বলেই বিপাকে বর্ষীয়ান অভিনেতা

স্লিপার বাস চলাচলে নিষেধাজ্ঞা হাইকোর্টের

স্লিপার বাস চলাচলে নিষেধাজ্ঞা হাইকোর্টের

দুর্গাপূজায় বাংলাদেশের কাছে এবারও ইলিশ চাইলো ভারত

দুর্গাপূজায় বাংলাদেশের কাছে এবারও ইলিশ চাইলো ভারত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা নিহত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App