×

জাতীয়

এইচএসসি পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২২, ০৯:১৫ পিএম

এইচএসসি পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ

ফাইল ছবি

বন্যাসহ বিভিন্ন কারণে পিছিয়ে যাওয়া চলতি বছরের এইচএসসি পরীক্ষা আগামী ৬ নভেম্বর থেকে শুরু হবে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

বুধবার (১২ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. আবুল বাশারের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়।

সংশোধিত রুটিন অনুযায়ী, আগামী ৬ নভেম্বর থেকে শুরু হবে এইচএসসির লিখিত পরীক্ষা। চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। লিখিত শেষে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৫ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বরের মধ্যে।

রুটিনে বলা হয়, সকাল শিফটের পরীক্ষা বেলা ১১টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলবে। আর বিকেল শিফটের পরীক্ষা শুরু হবে দুপুর ২টা থেকে, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

আরও বলা হয়, পরীক্ষার সময় ২ ঘণ্টা। এর মধ্যে এমসিকিউ পরীক্ষার সময় ২০ মিনিট এবং রচনামূলক/সৃজনশীল পরীক্ষার সময় ১ ঘণ্টা ৪০ মিনিট। পরীক্ষাকেন্দ্রে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের প্রবেশ করতে হবে। এমসিকিউ ও রচনামূলক অংশের পরীক্ষার মধ্যে সময়ের কোনো বিরতি থাকবে না।

চলতি বছরের এইচএসসি পরীক্ষা পুনর্বিন্যাস পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। এইচএসসিতে এবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা না নিয়ে তা সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে নম্বর দেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App