×

জাতীয়

তিন দেশ থেকে ক্রয় করা হবে এক লাখ টন সার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২২, ১২:৩৭ এএম

তিন দেশ থেকে ক্রয় করা হবে এক লাখ টন সার

ফাইল ছবি

দুবাই ও কাতার থেকে ৬০ হাজার টন ইউরিয়া সার ক্রয় করা হবে। এছাড়াও সৌদি আরব থেকে ৪০ হাজার টন ডিএপি সার ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য খরচ নির্ধারণ করা হয়েছে ৭১৯ কোটি ২৪ লাখ টাকা।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে বুধবার (১২ অক্টোবর) সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে সার ক্রয়ের তিনটি আলাদা প্রস্তাব অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের এ তথ্য জানান।

অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব জানান, শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত থেকে এক লটে ৩০ হাজার টন ইউরিয়া সার ক্রয় করা হবে। এ জন্য খরচ হবে ২০৪ কোটি ৭৩ লাখ টাকা। রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে কাতারের মুনতাজাত থেকে কেনা হবে ৩০ হাজার টন ইউরিয়া সার। এ জন্য ২০৪ কোটি ৭৩ লাখ টাকা খরচ হবে।

কৃষি মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মাধ্যমে রাষ্ট্রীয় চুক্তির আওতায় সৌদি আরবের মাআদেন থেকে ক্রয় করা হবে ৪০ হাজার টন ডিএপি সার। এতে ব্যয় হবে ৩০৯ কোটি ৭৮ লাখ টাকা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় কালিঙ্গা নদীর ওপর ৬১৪ মিটার সেতু নির্মাণের বাকি পূর্ত কাজ পেয়েছে ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। এতে ব্যয় হবে ১০৫ কোটি ২৬ লাখ টাকা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এলপিজির মূল্যবৃদ্ধিতে চাপে ভোক্তার সংসার

এলপিজির মূল্যবৃদ্ধিতে চাপে ভোক্তার সংসার

১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি

১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার, আহত ১০

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার, আহত ১০

আইএমএফের চুক্তি ‘বাতিল করে দিয়েছি’: অর্থমন্ত্রী

আইএমএফের চুক্তি ‘বাতিল করে দিয়েছি’: অর্থমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App