×

জাতীয়

গলফ টুর্নামেন্টের উদ্বোধন করলেন সেনাপ্রধান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২২, ০৪:২০ পিএম

গলফ টুর্নামেন্টের উদ্বোধন করলেন সেনাপ্রধান

শুক্রবার ঢাকা সেনানিবাসস্থ আর্মি গলফ ক্লাবে টুর্নামেন্টটির উদ্বোধন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত

ষষ্ঠ আনোয়ার ইস্পাত-আনোয়ার সিমেন্ট ক্যাপ্টেন কাপ গলফ টুর্নামেন্ট-২০২২ এর উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। শুক্রবার (১৪ অক্টোবর) ঢাকা সেনানিবাসস্থ আর্মি গলফ ক্লাবে টুর্নামেন্টটির উদ্বোধন করেন তিনি।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান, এ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মো. মোশফেকুর রহমান ও এরিয়া কমান্ডার লজিস্টিকস্ এরিয়া মেজর জেনারেল মো. জহিরুল ইসলাম, আর্মি গলফ ক্লাবের সভাপতি মানোয়ার হোসেন, আনোয়ার গ্রুপের চেয়ারম্যান অব.) ব্রিগেডিয়ার জেনারেল শাহ-নুর জিলানী, আর্মি গলফ ক্লাবের প্রধান নির্বাহী অফিসার (অব.) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আহমেদ আলী, আর্মি গলফ ক্লাবের পরিচালক (স্পোর্টস আ্যন্ড ফ্যাসিলিটিস) ও সদস্য সচিব লে. কর্নেল মো. গোলাম মন্জুর সিদ্দিকী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

আইএসপিআর জানায়, অ্যামেচার গলফারদের নিয়ে আয়োজিত পাঁচটি ক্যাটাগরিতে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। বিভাগগুলো হলো- সিনিয়র, জুনিয়র, রেগুলার, লেডিস ও ভ্যাটারান। টুর্নামেন্টে ৭০০ জন গলফার অংশ নেবেন বলে আর্মি গলফ ক্লাবের পক্ষ থেকে জানানো হয়। এরমধ্যে বিদেশি খেলোয়াড়ও অংশ নেবেন।

১২ অক্টোবর থেকে শুরু হওয়া চারদিনব্যাপী এ টুর্নামেন্ট আগামী শনিবার (১৫ অক্টোবর) পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

অনিয়মে ৫ ফার্মেসিকে ২৭ হাজার টাকা অর্থদণ্ড

অনিয়মে ৫ ফার্মেসিকে ২৭ হাজার টাকা অর্থদণ্ড

অবশেষে পাওয়া গেলো নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ

অবশেষে পাওয়া গেলো নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App