×

জাতীয়

জুরাইনে গ্যাস লাইন মেরামতের সময় দগ্ধ ৬

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২২, ০৫:৩২ পিএম

জুরাইনে গ্যাস লাইন মেরামতের সময় দগ্ধ ৬

ফাইল ছবি

রাজধানীর কদমতলী থানার জুরাইনে গ্যাস লাইনের লিকেজ মেরামত করতে গিয়ে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়েছেন ছয় শ্রমিক। শুক্রবার (১৪ অক্টোবর) রাত দেড়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কদমতলী থানার এসআই আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। অগ্নিকাণ্ডে দগ্ধ হয়েছেন, খলিলুর রহমান (৪৫), সিরাজ (২০) মোহাম্মদ জুম্মন (১৯), আজিজুল হক (৬৫), আব্দুর রহমান (৬০)। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

তিতাসের জরুরি গ্যাস নিয়ন্ত্রণ শাখার (দক্ষিণ) প্রকৌশলী শবিউল আলম বলেন, জুরাইন কবরস্থানের পেছনের রাস্তায় মাটির নিচে গ্যাস লাইনে লিকেজ হলে শ্রমিকরা মেরামতের জন্য মাটি খোঁড়েন। মাটি কেটে গর্ত করার স্থানে পাশের ড্রেনের পানি চলে আসে। পরে বিদ্যুতের আলোর ব্যবস্থা করে মোটর লাগিয়ে পানি নিষ্কাশনের জন্য লাইন দিতেই স্পার্ক হয়ে আগুন লেগে যায়।

বার্ন ইন্সটিটিউটের আবাসিক সার্জন এসএম আইউব হোসেন জানান, খলিলের শরীরের ৩০ শতাংশ এবং সিরাজুল ইসলামের ২৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App