×

জাতীয়

টিপু-প্রীতি হত্যার তদন্ত প্রতিবেদন ২৯ নভেম্বর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২২, ১২:০১ পিএম

টিপু-প্রীতি হত্যার তদন্ত প্রতিবেদন ২৯ নভেম্বর

টিপু-প্রীতি হত্যার তদন্ত চলছে। ফাইল ছবি

রাজধানীর শাহজাহানপুরে গুলি করে মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছানো হয়েছে। প্রতিবেদনের জন্য আগামী ২৯ নভেম্বর পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।

আজ সোমবার (১৭ অক্টোবর) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তবে মামলার তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিব প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৯ নভেম্বর নতুন দিন ধার্য করেন। আদালতে শাহজাহানপুর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক শাহ আলম এ তথ্য জানান।

এরআগে, গত ২৪ মার্চ রাত সোয়া ১০টার দিকে শাজাহানপুর ইসলামী ব্যাংকের সামনে টিপুর গাড়ি লক্ষ্য করে হেলমেট পরা দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি করে। গুলিতে টিপু, তার গাড়িচালক মুন্না ও রিকশা আরোহী রাজধানীর বদরুন্নেছা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী প্রীতি গুলিবিদ্ধ হন। এ ঘটনায় টিপু ও প্রীতির মৃত্যু হয়।

পরদিন শুক্রবার নিহত টিপুর স্ত্রী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১১, ১২, ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি বাদী হয়ে শাজাহানপুর থানায় মামলা করেন। মামলা নাম্বার ১৮(৩)২২। অভিযোগে তিনি কারো নাম উল্লেখ না করে অজ্ঞতানামা আসামি হিসেবে মামলা দায়ের করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুপুরের মধ্যে রাজধানীতে বজ্রসহ বৃষ্টির শঙ্কা

দুপুরের মধ্যে রাজধানীতে বজ্রসহ বৃষ্টির শঙ্কা

উল্টো রথের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে রথযাত্রা উৎসব

উল্টো রথের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে রথযাত্রা উৎসব

যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতি কার্যকর, তালিকায় বাংলাদেশও

যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতি কার্যকর, তালিকায় বাংলাদেশও

রাষ্ট্রপতি পদে জনপ্রিয়তার শীর্ষে খাইরুল দেওয়ান, জানুন তার সম্পর্কে

রাষ্ট্রপতি পদে জনপ্রিয়তার শীর্ষে খাইরুল দেওয়ান, জানুন তার সম্পর্কে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App