×

জাতীয়

তাপসকে নিয়ে কুরুচি তথ্য প্রচার : মামলার প্রতিবেদন ২১ নভেম্বর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২২, ১১:৫৫ এএম

তাপসকে নিয়ে কুরুচি তথ্য প্রচার : মামলার প্রতিবেদন ২১ নভেম্বর

মেয়র শেখ ফজলে নূর তাপস

ঢাকা নিউমার্কেটের ব্যবসায়ী ও শিক্ষার্থীদের সংঘর্ষকে কেন্দ্র করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসি) মেয়র শেখ ফজলে নূর তাপসকে নিয়ে ফেসবুকে মিথ্যা, মানহানিকর ও কুরুচিপূর্ণ তথ্য ছড়ানোর অভিযোগে করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পিছিয়ে আগামী ২১ নভেম্বর পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।

সোমবার (১৭ অক্টোবর) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তবে মামলার তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২১ নভেম্বর নতুন দিন ধার্য করেন।

এরআগে গত ১৭ এপ্রিল রাতে নিউমার্কেট এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ী-কর্মচারীদের সংঘর্ষ হয়। এসময় মেয়র তাপসকে নিয়ে মিথ্যা, মানহানিকর ও কুরুচিপূর্ণ তথ্য ছড়ানোর অভিযোগে অজ্ঞাত ফেসবুক ব্যবহারকারীদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়।

২৮ এপ্রিল শাহবাগ থানায় মেয়রের ব্যক্তিগত সহকারী মনিরুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেন। অন্যদিকে নিউমার্কেট সংঘর্ষে নিহত দুইজনের স্বজনরা বাদী হয়ে পৃথক মামলা দায়ের করেছে। পুলিশের ওপর হামলা ও নাশকতার অভিযোগে আরও দুটি পুথক মামলা দায়ের করেছে পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জামায়াত আমিরকে ১৫০ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী

জামায়াত আমিরকে ১৫০ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী

পে স্কেলে বড় পরিবর্তন, বাদ পড়ল যেসব প্রস্তাব

পে স্কেলে বড় পরিবর্তন, বাদ পড়ল যেসব প্রস্তাব

নতুন দুই দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন

নতুন দুই দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন

হামলাকারীদের নিয়ে যা বললেন অভিনেত্রী বাঁধন

হামলাকারীদের নিয়ে যা বললেন অভিনেত্রী বাঁধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App