×

জাতীয়

সাংবাদিক শাকিলকে হত্যাচেষ্টা, রায় ৮ নভেম্বর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২২, ০১:৪৮ পিএম

সাংবাদিক শাকিলকে হত্যাচেষ্টা, রায় ৮ নভেম্বর

যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার শাকিল হাসান

যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার শাকিল হাসান ও ক্যামেরাপারসন শাহীন আলমকে মারধর করে পুড়িয়ে হত্যাচেষ্টার মামলায় রায় ঘোষণা ফের পিছিয়েছে। রায়ের জন্য আদালত আগামী ৮ নভেম্বর নতুন দিন ধার্য করেছেন। মঙ্গলবার (১৮ অক্টোবর) মামলার রায়ের জন্য দিন ধার্য ছিল। তবে এদিন রায় প্রস্তুত না হওয়ায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরী তা পিছিয়ে আগামী ৮ নভেম্বর রায়ের পরবর্তী তারিখ ধার্য করেন। এরআগে, গত ৭ সেপ্টেম্বর মামলার যুক্তিতর্ক উপস্থাপন শুনানি শেষ হয়। এদিকে মামলার এজাহারে বলা হয়, ২০১৬ সালের ৬ নভেম্বর রাজধানীর চকবাজারে দেবীদাস লেনে অবৈধ পলিথিন ব্যাগ তৈরির অবৈধ কারখানা নিয়ে প্রতিবেদন তৈরি করতে গিয়ে হামলার শিকার হন যমুনার সিনিয়র রিপোর্টার শাকিল হাসান ও ক্যামেরা পারসন শাহীন আলম। আসামি রহিম, জব্বার, জাকিরের নেতৃত্বে হামলাকারীরা তাদের ওপর চড়াও হয় এবং ক্যামেরা ভাঙচুর করে। হামলা থেকে বাঁচতে তারা নিকটস্থ একটি মুদি দোকানে আশ্রয় নিলে হামলাকারীরা শাকিল হাসানের গায়ে কেরোসিন ঢেলে দিয়ে আগুন জ্বালিয়ে দেয়ার চেষ্টা করে। একপর্যায়ে স্থানীয় লোকজন বাধা দেয়ায় প্রাণে বেঁচে যান শাকিল। ওই ঘটনায় শাকিল হাসান বাদী হয়ে চকবাজার থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App