×

জাতীয়

আনভীরসহ ৮ জনকে অব্যাহতির আবেদন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২২, ০৯:৪৭ এএম

আনভীরসহ ৮ জনকে অব্যাহতির আবেদন

মোসারাত জাহান মুনিয়া। ফাইল ছবি

আনভীরসহ ৮ জনকে অব্যাহতির আবেদন

মুনিয়ার সঙ্গে বসুন্ধরার এমডির অন্তরঙ্গ ছবি। ফাইল ছবি

মোসারাত জাহান মুনিয়াকে ধর্ষণ ও হত্যার অভিযোগের করা বসুন্ধরার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর, তার মা, বাবা ও স্ত্রীসহ ৮ জনকে অব্যাহতির আবেদন করে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ। মামলার তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সম্প্রতি এ প্রতিবেদন দাখিল করে।

বুধবার (১৯ অক্টোবর) গুলশান থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার সাব-ইন্সপেক্টর সাইফুর রহমান এ তথ্য জানান। মামলাটির তারিখ আজ বুধবার ধার্য করা হয়েছে।

[caption id="attachment_376620" align="aligncenter" width="700"] মোসারাত জাহান মুনিয়ার সঙ্গে বসুন্ধরার এমডির অন্তরঙ্গ ছবি। ফাইল ছবি[/caption]

আরও যাদের অব্যাহতির আবেদন করা হয়েছে তারা হলেন-আনভীরের বাবা আহমেদ আকবর সোবহান, মা আফরোজা সোবহান, স্ত্রী সাবরিনা, শারমিন, সাইফা রহমান মিম, মডেল ফারিয়া মাহবুব পিয়াসা এবং ইব্রাহিম আহমেদ রিপন।

এর আগে, গত বছর ৬ সেপ্টেম্বর ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক বেগম মাফরুজা পারভীনের আদালতে মামলাটি দায়ের করেন মুনিয়ার বড় বোন নুসরাত জাহান। আদালত গুলশান থানা পুলিশকে মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করে পিবিআইকে অভিযোগের বিষয়ে তদন্তের নির্দেশ দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App