×

জাতীয়

গাজীপুরে বিস্ফোরণে দগ্ধ আরো একজনের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২২, ১১:৪১ এএম

গাজীপুরে সিএনজি পাম্পে বিস্ফোরণে পাঁচজন দগ্ধের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। তার নাম সিরাজুল ইসলাম টুটুল (২৫)। এনিয়ে এই ঘটনায় চারজনের মৃত্যু হলো।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকাল সাতটায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে এই ঘটনায় আতিকুল ইসলাম মিঠু, পারভেজ ও আলআমিন মারা যান।

বার্ন ইনস্টিটিউটের জরুরী বিভাগের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, টুটুলের শরীরে ৪০ শতাংশ দগ্ধ হয়েছিলো। শ্বাসনালীও পুড়ে গিয়েছিলো তার। চিকিৎসাধীন সকালে তার মৃত্যু হয়। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় আনোয়ারুল ইসলাম (২৭) নামে একজন ভর্তি রয়েছে।

টুটুলের বোনাই মাহবুবুর রহমান তানিম বলেন, স্ত্রী আলফাকে নিয়ে মাওনা এলাকায় থাকতেন টুটুল। স্থানীয় আমান টেক্সটাইলের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন তিনি। তার বাড়ি ময়মনসিংহ সদর উপজেলায়। বাবার নাম মৃত সাইদুল ইসলাম। কাভার্ডভ্যানে গ্যাস আনার জন্য গেছিলেন তিনি।

এর আগে, বৃহস্পতিবার (১৩ অক্টোবর) গাজীপুর গাছা বড়বাড়ি এলাকায় হাজী ওয়াহেদ ফিলিং স্টেশনে একটি কাভার্ডভ্যানে অবৈধভাবে গ্যাস নেয়ার সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় বিস্ফোরণ হয়। এতে পাঁচজন দগ্ধ হন। পরে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয় তাদের।

দগ্ধ আনোয়ারুল ইসলাম বলেন, তিনি ও আলআমিন গাছা এলাকার ‘ফাহিম বয়লার’ নামে একটি প্রতিষ্ঠানে ওয়েল্ডিং এর কাজ করেন। ডিজেল চালিত একটি কাভার্ডভ্যান নিয়ে বড়বাড়ি এলাকার হাজী ওয়াহেদ ফিলিং স্টেশন যান। ভ্যানটিতে আনুমানিক দেড়শ খালি সিলিন্ডার ছিলো। সেগুলোতেই পাম্প থেকে গ্যাস নেয়ার কথা ছিলো। গ্যাস নেয়ার শুরুতেই বিকট এক বিস্ফোরণ ঘটে। এতে গাড়িতে থাকা পাঁচজনই দগ্ধ হন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পরিবেশ চলচ্চিত্রে ‘মিনিস্টার’স অ্যাওয়ার্ড’ পেলেন নির্মাতা ওয়াহিদ ইবনে রেজা

পরিবেশ চলচ্চিত্রে ‘মিনিস্টার’স অ্যাওয়ার্ড’ পেলেন নির্মাতা ওয়াহিদ ইবনে রেজা

ইতিহাসের বৃহত্তম সাড়ে ৯ লাখ কোটি টাকার বাজেট আসছে

ইতিহাসের বৃহত্তম সাড়ে ৯ লাখ কোটি টাকার বাজেট আসছে

বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় প্রশংসা সৌদি হজমন্ত্রীর

বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় প্রশংসা সৌদি হজমন্ত্রীর

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App