×

জাতীয়

রাতে গার্মেন্টস শ্রমিক, দিনে পুলিশের এসআই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২২, ১১:৩৯ পিএম

রাতে গার্মেন্টস শ্রমিক, দিনে পুলিশের এসআই

গ্রেপ্তারকৃত মো. নাসির ফকির

রাজধানীর উত্তরা থেকে মো. নাসির ফকির (৩৭) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিকেলে উত্তরা ৭ নং সেক্টরের মাস্কাট প্লাজার সামনে থেকে আটক করা হয় তাকে।

তিনি একজন গার্মেন্টস শ্রমিক। কিন্তু ইদানীং পুলিশ পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিলেন তিনি। পকেটে ইউনিফর্ম পরা ছবি ও কোমড়ে ওয়াকিটকি নিয়ে নিজেকে পুলিশের এসআই হিসেবে পরিচয় দিত সে। গ্রেপ্তার নাসির গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানার আরোয়াকান্দি গ্রামের জব্বার চুন্নু ফকিরের ছেলে।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন ভোরের কাগজকে বলেন, নাসির আশুলিয়ায় একটি পোশাক কারখানায় চাকরি করেন। তার ডিউটি রাতে। সারাদিন তার কাজ থাকে না। তাই দিনের বেলা তিনি পুলিশ সেজে ঘুরে বেড়ান। এ জন্য কোমরে একটি ওয়াকিটকি রাখেন। মানিব্যাগে পুলিশের ইউনিফর্ম পরা ছবি রাখেন। এছাড়া চুলও রাখেন ছোট ছোট যাতে দেখে পুলিশ মনে হয়। পুলিশের এই বেশ ধরে তিনি ঘুরে বেড়ান। এরপর সহজ-সরল কাউকে পেলে নিজেকে পুলিশ পরিচয় দিয়ে তল্লাশি করেন। এরপর বিভিন্ন হুমকি দিয়ে তাদের টাকা মানিব্যাগ হাতিয়ে দেন।

তিনি আরো বলেন, আজ বিকেলে মাইনুল ইসলাম নামের একজন ডেন্টাল টেকনোলজিস্ট এটিএম বুথে টাকা তুলতে গেলে তার গতিরোধ করেন নাসির। প্রথমে পরিচয় জানতে চান। এরপর তার ব্যাগ নিয়ে অযথা তল্লাশি শুরু করেন। ওই সময় টহল পুলিশের একটি দল সেখানে উপস্থিত হলে মাইনুল তাদের সব খুলে বলেন। এরপর টহল পুলিশ জিজ্ঞাসাবাদ করলে নাসির এক পর্যায়ে নিজেকে ভুয়া পুলিশ বলে স্বীকার করেন তাকে। এর আগে একই ধরনের অপরাধে মিরপুরেও গ্রেপ্তার হয়েছিলেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান

অনন্য উচ্চতায় কূটনীতি জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App