×

জাতীয়

খুলনায় সমাবেশ করবে যুবলীগ-ছাত্রলীগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২২, ১১:৫৫ এএম

খুলনায় সমাবেশ করবে যুবলীগ-ছাত্রলীগ

ফাইল ছবি

খুলনায় বিএনপির সমাবেশকে ঘিরে নগরজুড়ে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এরই মধ্যে শুক্রবার (২১ অক্টোবর) বিকেলে নগরীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি করার ঘোষণা দিয়েছে মহানগর যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ।

বৃহস্পতিবার রাতে দলীয় কার্যালয়ে সংগঠনগুলোর বর্ধিত সভা শেষে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

রাজনৈতিক কর্মসূচির নামে বিএনপির ‘সন্ত্রাসী, জঙ্গিবাদ ও মিথ্যাচার’ এর প্রতিবাদে সংগঠনগুলো সমাবেশ ও মিছিল করবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

শনিবার দুপুরে নগরীর সোনালী ব্যাংক চত্বরের সড়কের ওপর বিএনপির গণসমাবেশের আয়োজন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা থেকে সেখানে মঞ্চ তৈরির কার্যক্রম শুরু হবে। এমন সময়ে ক্ষমতাসীন সংগঠনগুলোর মিছিল কর্মসূচি খুলনায় কিছুটা উদ্বেগ ছড়িয়েছে।

খুলনা মহানগর যুবলীগের আহ্বায়ক সফিকুর রহমান পলাশ বলেন, সরকারের বিরুদ্ধে, অপপ্রচারের বিরুদ্ধে আমাদের কর্মসূচি হবে শান্তিপূর্ণ। বিএনপির সমাবেশ একদিন পরে। তারা তাদের মতো সমাবেশ করবে। তবে সমাবেশ থেকে যদি সরকারকে নিয়ে কোনো কটূক্তি করে তবে তার উপযুক্ত জবাব দেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা-দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা-দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

‘যে কোনো উপজেলার তুলনায় রূপগঞ্জ বেশি বরাদ্দ পেয়েছ’

‘যে কোনো উপজেলার তুলনায় রূপগঞ্জ বেশি বরাদ্দ পেয়েছ’

সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার উদ্যোগ

স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার উদ্যোগ

বাংলাদেশই হবে পরবর্তী বিনিয়োগ গন্তব্য

অর্থ উপদেষ্টা বাংলাদেশই হবে পরবর্তী বিনিয়োগ গন্তব্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App