×

জাতীয়

আকাশে শকুন উড়ছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২২, ০৮:৩৯ পিএম

আকাশে শকুন উড়ছে

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলনে শামীম ওসমান

আকাশে শকুন উড়ছে

আকাশে শকুন উড়ছে, মানচিত্রে থাবা দেবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। রবিবার (২৩ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

শামীম ওসমান বলেন, আমার আর চাওয়া পাওয়ার কিছু নেই। বড় ভাই এ কে এম নাসিম ওসমানের নামের সেতু উদ্বোধনের সময়ে প্রধানমন্ত্রী যেভাবে আমাদের পরিবারকে স্মরণ করেছেন এরপর আর কিছু চাওয়ার থাকে না। সেদিন প্রধানমন্ত্রী বলেছেন নারায়ণগঞ্জ আওয়ামী লীগের ঘাঁটি ছিল। আমরা ছিল রাখতে চাই না। আমরা প্রমাণ করতে চাই নারায়ণগঞ্জ আওয়ামী লীগের ঘাঁটি ছিল, আছে এবং থাকবে।

এমপি শামীম বলেন, মানুষ আর হাইব্রিডের ধাক্কা খেতে চায় না। তৃণমূলের মূল্যায়ন চায়। কমিটিতে যেন তৃণমূলের মূল্যায়ন করা হয়। মানুষ তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়ন চায়। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তৃণমূলের ত্যাগী নেতাদের দিয়ে কমিটি গঠন করতে হবে।

নারায়ণগঞ্জবাসী আপনাদের নির্দেশের অপেক্ষায় আছে বলে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে এসময় ইঙ্গিত করেন শামীম ওসমান।

শহরের ওসমান পৌর স্টেডিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সম্মেলন উদ্বোধন করেন কৃষি মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক এমপি এবং প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App