×

জাতীয়

ঘূর্ণিঝড় সিত্রাং: প্রস্তুত সেনাবাহিনী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২২, ০১:০০ এএম

ঘূর্ণিঝড় সিত্রাং: প্রস্তুত সেনাবাহিনী

জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ

ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনী প্রস্তুত বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। সোমবার (২৪ অক্টোবর) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান এ তথ্য জানান।

তিনি বলেন, দুর্যোগ মোকাবিলায় বেসামরিক প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা দেওয়ার জন্য সেনাবাহিনীর সব ফরমেশনকে নির্দেশ দিয়েছেন সেনাবাহিনী প্রধান।

এদিন সন্ধ্যায় আইএসপিআর থেকে জানানো হয়, ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ পরবর্তীসময়ে যে কোনো দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ বিমানবাহিনীর পর্যাপ্ত পরিমাণ বিমান ও হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে।

এর আগে বিকেলে আইএসপিআর থেকে জানানো হয়, ঘূর্ণিঝড় সিত্রাং পরবর্তীসময়ে জরুরি উদ্ধার, ত্রাণ ও চিকিৎসা সহায়তায় চট্টগ্রাম, খুলনা ও মোংলা নৌ অঞ্চলে মোতায়েনের জন্য বাংলাদেশ নৌবাহিনীর ১৭টি জাহাজ, দুটি মেরিটাইম প্যাট্রোল এয়ারক্রাফট (এমপিএ) এবং দুটি হেলিকপ্টার প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছে।

সমুদ্র ও উপকূলীয় এলাকায় দ্রুততম সময়ে জরুরি উদ্ধার, ত্রাণ ও চিকিৎসা সহায়তা দেওয়ার লক্ষ্যে এসব জাহাজগুলোকে ত্রাণ সামগ্রীসহ এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি ঘূর্ণিঝড় পরবর্তীসময়ে উপকূলীয় দুর্গত এলাকাগুলোতে মোতায়েনের জন্য নৌ কন্টিনজেন্ট প্রস্তুত রাখা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমিনবাজারের বর্জ্য থেকে বিদ্যুৎ করবে চীন

আমিনবাজারের বর্জ্য থেকে বিদ্যুৎ করবে চীন

ট্রাইব্যুনালে সাবেক মন্ত্রী-উপদেষ্টাসহ ১০ আসামি

ট্রাইব্যুনালে সাবেক মন্ত্রী-উপদেষ্টাসহ ১০ আসামি

গলা পানিতে নেমে খাল পরিষ্কার করলেন ১১-দলীয় জোটের এমপি

গলা পানিতে নেমে খাল পরিষ্কার করলেন ১১-দলীয় জোটের এমপি

নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৬২, নিখোঁজ প্রায় ৪০০

নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৬২, নিখোঁজ প্রায় ৪০০

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App