×

জাতীয়

সিদ্ধেশ্বরী গার্লস কলেজের অধ‍্যক্ষকে অব‍্যাহতি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২২, ১২:২৪ পিএম

সিদ্ধেশ্বরী গার্লস কলেজের অধ‍্যক্ষকে অব‍্যাহতি

সিদ্ধেশ্বরী গার্লস কলেজ

সিদ্ধেশ্বরী গার্লস কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কানিজ মাহমুদা আক্তারকে অব্যাহতি দিয়ে জ্যেষ্ঠ পাঁচজন শিক্ষকের মধ্য থেকে একজনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ দিতে কলেজের গভর্নিং বডির সভাপতিকে নির্দেশ দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

মঙ্গলবার (২৫ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক ফাহিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিদ্ধেশ্বরী গার্লস কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের শিক্ষক কানিজ মাহমুদা আক্তারকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে বিধি অনুযায়ী জ্যেষ্ঠ পাঁচজন শিক্ষকের মধ্য থেকে একজনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান করতে কলেজের গভর্নিং বডির সভাপতিকে অনুরোধ করা হলো। অনতিবিলম্বে অধ্যক্ষ নিয়োগের কার্যক্রম গ্রহণ করে জাতীয় বিশ্ববিদ্যালয়কে অবহিত করতে হবে। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের চিঠি পাওয়ার পর কানিজ মাহমুদা আক্তারের কাছ থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে স্বাক্ষরিত কোনো প্রকার কাগজপত্র বা আবেদন বিশ্ববিদ্যালয়ে গ্রহণ করা হবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

ইসি মাছউদ শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App