×

জাতীয়

তিন বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২২, ০২:২৭ পিএম

তিন বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক

ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাব এরই মধ্যে কমে গেছে। তাই দেশের অভ্যন্তরীণ তিন বিমানবন্দর হযরত শাহ আমানত বিমানবন্দর, চট্টগ্রাম, কক্সবাজার ও বরিশাল বিমানবন্দরের উড্ডয়ন কার্যক্রম স্বাভাবিক হয়েছে।

মঙ্গলবার ( ২৫ অক্টোবর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এক বিজ্ঞপ্তিতে গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।

এতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রাম-কক্সবাজার ও বরিশাল বিমানবন্দরের উড্ডয়ন কার্যক্রম আজ দুপুর ১২টা থেকে চালু করা হয়েছে।

এর আগে, সোমবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে সিত্রাংয়ের কারণে সৃষ্ট দুর্যোগপূর্ণ আবহাওয়ায় দুর্ঘটনার ঝুঁকি এড়াতে চট্টগ্রাম, কক্সবাজার ও বরিশালে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের তিনটি বিমানবন্দর সোমবার বেলা ৩টা থেকে মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল বেবিচক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দিপু মনির ৩৮ মামলার দুটিতে জামিন

দিপু মনির ৩৮ মামলার দুটিতে জামিন

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল হালান্ডের নরওয়ে

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল হালান্ডের নরওয়ে

হবিগঞ্জের বিচারককে হাইকোর্টের তলব

মামলা ঝুলছে পাঁচ বছর হবিগঞ্জের বিচারককে হাইকোর্টের তলব

বাতিল হয়ে গেল ইরানের জন্য বরাদ্দ থাকা টিকিটও

বাতিল হয়ে গেল ইরানের জন্য বরাদ্দ থাকা টিকিটও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App