×

জাতীয়

পানি নিষ্কাশনে গভীর রাত থেকে কাজ করছে ডিএনসিসি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২২, ০৪:১৭ পিএম

পানি নিষ্কাশনে গভীর রাত থেকে কাজ করছে ডিএনসিসি

মঙ্গলবার রাজধানীতে জলাবদ্ধতা দূর করতে ডিএনসিসির অভিযান। ছবি: ভোরের কাগজ

পানি নিষ্কাশনে গভীর রাত থেকে কাজ করছে ডিএনসিসি
পানি নিষ্কাশনে গভীর রাত থেকে কাজ করছে ডিএনসিসি

       দুই শতাধিক গাছপালা অপসারণ

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে অতিবৃষ্টির ফলে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ইতিমধ্যে প্রধান প্রধান সড়কগুলি থেকে পানি নিষ্কাশন করা হয়েছে। এছাড়াও ঝড়ে উপড়ে পড়া ছোট বড় প্রায় দুই শতাধিক গাছপালা ভোরের মধ্যেই অপসারণ করা হয়েছে। ফলে সকাল থেকে যানবহন চলাচল স্বাভাবিক রয়েছে।

মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুর পর্যন্ত অবশিষ্ট জলাবদ্ধতা দূর করতে ডিএনসিসির সংশ্লিষ্ট বিভাগ কাজ করে যাচ্ছে। ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলামের নির্দেশে প্রকৌশল বিভাগ, বর্জ্যবিভাগসহ সংশ্লিষ্ট বিভাগগুলি গভীর রাত থেকে কাজ করছে। জলাবদ্ধতা পরিস্থিতি সার্বক্ষণিক তদারকি করে ব্যবস্থা নেয়া হচ্ছে।

এছাড়া কুইক রেসপন্স টিমের মাধ্যমে যেসব অঞ্চলে জলাবদ্ধতা দেখা যাচ্ছে সেই সব অঞ্চলের পানি প্রবাহ নিশ্চিত করা হচ্ছে। সোমবার সন্ধ্যা থেকে বৃষ্টির পরিমাণ বেড়ে যাওয়ায় এবং নিরবিচ্ছিন্ন বৃষ্টি হওয়ায় পানি অপসারণ হতে কিছুটা সময় লেগেছে। কোথাও কোনো পানি জমে থাকলে ‘সবার ঢাকা’ অ্যাপের মাধ্যমে ছবি তুলে লোকেশন উল্লেখ করে জানানোর জন্য নাগরিকদের প্রতি অনুরোধ জানানো হল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App