×

জাতীয়

ঘুম থেকে তুলে নিয়ে রোহিঙ্গা যুবককে খুন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২২, ১২:৪৭ পিএম

কক্সবাজার উখিয়া উপজেলায় শরণার্থী ক্যাম্পে ঘুম থেকে তুলে নিয়ে এক রোহিঙ্গা যুবককে খুন করা হয়েছে।

বুধবার (২৬ অক্টোবর) মধ্যরাতে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ-১৬ ব্লকে এ ঘটনা ঘটে। এর সত্যতা নিশ্চিত করেছেন ৮ এপিবিএনের গণমাধ্যম কর্মকর্তা ও সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমেদ।

নিহত যুবকের নাম- মোহাম্মদ জসীম (২৫)। তিনি উখিয়ার বালুখালী ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ-১৬ ব্লকের বাসিন্দা আব্দুল গফুরের ছেলে।

পরিবার ও স্থানীয়দের বরাতে ফারুক আহমেদ বলেন, পরিবারের অন্যদের সঙ্গে ঘরে ঘুমিয়ে ছিলেন জসীম। রাত সাড়ে তিনটার দিকে ১৫-২০ দুষ্কৃতকারী দরজা ভেঙে ঘরে ঢুকে জসীমকে তুলে নিয়ে যায়।

পরে তাকে ক্যাম্পের গলিতেই গুলি করে ফেলে রেখে যায়। তার বুকে তিনটি গুলির চিহ্ন রয়েছে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

সহকারী পুলিশ সুপার বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। মরদেহ উদ্ধার করা হয়েছে। কারা, কী কারণে খুন করেছে তা এখনও জানা যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কত?

দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কত?

বিশ্ববাজারে ফের বেড়েছে তেলের দাম

বিশ্ববাজারে ফের বেড়েছে তেলের দাম

মার্কিন সেনাদের হুঁশিয়ারি ইরানের

মার্কিন সেনাদের হুঁশিয়ারি ইরানের

রেকর্ড প্রাইজমানির বিশ্বকাপ, অংশ নিলেই মিলবে শতকোটি টাকা

রেকর্ড প্রাইজমানির বিশ্বকাপ, অংশ নিলেই মিলবে শতকোটি টাকা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App