×

জাতীয়

গ্যাস না দিলে পদক বিক্রির হুমকি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২২, ০২:১৬ পিএম

গ্যাস না দিলে পদক বিক্রির হুমকি

কবি নির্মলেন্দু গুণ

বাড়িতে দ্রুত গ্যাসের সংযোগ না পেলে নিজের রাষ্ট্রীয় পদকের সোনার মেডেল বিক্রির হুমকি দিয়েছেন কবি নির্মলেন্দু গুণ। এর জন্য সরকারকে এক মাসের আল্টিমেটামও দিয়েছেন তিনি।

২০১৬ সালে ঢাকার কামরাঙ্গীরচরে বাড়ি করেন কবি। বাড়িতে গ্যাস সংযোগ পাননি। সংযোগ চেয়ে মঙ্গলবার (২৫ অক্টোবর) নিজের ফেসবুকে স্ট্যাটাস দেন তিনি।

তাতে কবি লিখেছেন, স্বাধীনতা পুরস্কার ও একুশে পদকপ্রাপ্ত দেশের বিশিষ্ট গুণীজনদের অগ্রাধিকারের ভিত্তিতে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ দেয়া হোক। রেল এবং বিমানের টিকিটও তাঁদের জন্য সংরক্ষিত থাকলে ভালো হয়। রাষ্ট্রের সর্বোচ্চ পুরস্কার প্রাপকদের এরকম সামান্য বাড়তি সুবিধা তো দেয়া যেতেই পারে। আপনারা কী বলেন?

তিনি আরও লেখেন, খোলা বাজার থেকে চড়া মূল্যে আমাকে তরল গ্যাস কিনতে হয়। এই ক্ষতি পোষাতে আমি পুরস্কারের সঙ্গে পাওয়া আমার স্বর্ণপদক দুটি বেচে দেয়ার কথা ভাবছি। সরকারকে এক মাস সময় দেয়া হলো।

গ্যাস সংকটের প্রেক্ষাপটে ২০০৯ সালে নতুন করে আবাসিক গ্যাস সংযোগ দেওয়া বন্ধ করে আওয়ামী লীগ সরকার। ২০১৩ সালের শেষের দিকে জাতীয় নির্বাচনের আগে আবাসিকের সংযোগ চালু করা হয়। ২০১৪ সালের নির্বাচনের পর জ্বালানি বিভাগ থেকে অলিখিতভাবে বিতরণ কোম্পানিকে আবাসিকের নতুন আবেদন নিতে নিষেধ করে দেওয়া হয়। পরে ২০১৯ সালে ফের আবাসিক সংযোগ স্থগিত রাখার আদেশ জারি করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App