×

জাতীয়

৩৩ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার সাবেক ক্রিকেটার কারাগারে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২২, ০৫:৪০ পিএম

৩৩ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার সাবেক ক্রিকেটার কারাগারে

সাবেক ক্রিকেটার এরশাদুল হক কারাগারে

তেত্রিশ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার কক্সবাজার জেলার সাবেক ক্রিকেটার এরশাদুল হককে (৩২) কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (২৬ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহনা আলমগীরের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এরআগে মামলার তদন্ত কর্মকর্তা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক তমিজ উদ্দন মৃধা তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। এরশাদুল হকের পক্ষে তার আইনজীবী জামিন আবেদন করে শুনানির জন্য বৃহস্পতিবার দিন রাখার ধার্য করেন। নিবেদন মতে আদালত আসামিকে কারাগারে পাঠিয়ে আগামীকাল জামিন শুনানির জন্য রেখেছেন।

এর আগে গতকাল মঙ্গলবার (২৫ অক্টোবর) রাজধানীর উত্তরা থেকে এরশাদুল হককে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

বুধবার রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ডিএনসির উত্তর কার্যালয়ে সংবাদ সম্মেলনে ডিএনসির উত্তর অঞ্চলের উপপরিচালক রাশেদুজ্জামান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এরশাদুল জানিয়েছেন, পাইকারি দরে ইয়াবা কিনতে এরশাদুল মিয়ানমারে থাকা ডিলারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতেন এবং নৌপথে রোহিঙ্গাদের দিয়ে মিয়ানমারের ইয়াবা চালান সংগ্রহ করতেন। আগেও এরশাদুল অনেকগুলো বড় চালান ঢাকার পাইকারি ইয়াবা ব্যবসায়ীদের কাছে সরবরাহ করেছে বলে জানিয়েছে সংস্থাটি।

কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জসীম উদ্দিন গণমাধ্যমকে জানান, পাঁচ বছর আগে এরশাদুল জেলা ক্রিকেট দলে খেলতেন। তবে তিনি অধিনায়ক ছিলেন না। তিনি জেলা ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App