×

জাতীয়

রাজধানীতে বাস ধাক্কায় নারী নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২২, ১১:৫৮ পিএম

রাজধানীতে বাস ধাক্কায় নারী নিহত

ছবি: সংগৃহীত

রাজধানীর বাংলামোটর এলাকায় রাস্তা পারাপারের সময় বাস ধাক্কায় সাধনা বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। এই ঘটনায় বাসটি জব্দ করা গেলেও পালিয়েছেন চালক।

বুধবার (২৬ অক্টোবর) রাত ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) যোবাইন ফেরদৌস জানান, বাংলামোটর বিশ্ব সাহিত্য কেন্দ্রের গলি সংলগ্ন মেইন রোডে রাস্তা পার হওয়ার সময় বিহঙ্গ পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার মৃত্যু হয়। ঘটনার পরপরই বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। চালককে আটকের চেষ্টা চলছে।

এদিকে নিহত সাধনার ছোট ভাই সোবহান জানান, তাদের বাড়ি কুমিল্লার হোমনা উপজেলার অনন্তপুর গ্রামে। সাধনার স্বামীর নাম খালেক মিয়া। এক ছেলে ও দুই মেয়ে সহ পুরাতন ইস্কাটন গার্ডেনের একটি বাড়িতে থাকতেন। সেখানে এক বয়স্ক ডাক্তার গৃহকর্তার বাসায় গৃহপরিচারিকার হিসেবে কাজ করতেন।

তিনি আরও জানান, বাসার বাজার করার জন্য তিনি রাতে বের হয়েছিলেন। বাজার করে ফেরার সময় যখন দাড়িয়ে ছিলেন তখন দুটি বাস রেষারেষি করে চালিয়ে যাচ্ছিলো। তখন ওই বাসের ধাক্কা লাগে তার শরীরে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App