×

জাতীয়

ফের দুই রোহিঙ্গা নেতা খুন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২২, ১০:০৩ এএম

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ফের দুর্বৃত্তের গুলিতে দুই রোহিঙ্গা নেতা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। ১৪ এপিবিএন অধিনায়ক এডিআইজি সৈয়দ হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে গত মঙ্গলবার (২৫ অক্টোবর) ও বুধবার (২৬ অক্টোবর) পরপর দুদিন দুই রোহিঙ্গা নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। চলতি মাসে এ পর্যন্ত নয়জন রোহিঙ্গা নাগরিক হত্যার শিকার হয়েছেন।

এদিকে, বুধবার ভোরেও পৃথক ঘটনায় দুইজনকে গুলি করেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা। এ ঘটনায় গুলিবৃদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছে একজন। অপরজন আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এছাড়া গত মঙ্গলবার (২৫ অক্টোবর) এক রোহিঙ্গা নেতাকে গুলি করে হত্যা করা হয়। চলতি মাসে এ পর্যন্ত ৯ রোহিঙ্গা নাগরিক হত্যার শিকার হয়েছেন।

একের পর এক হত্যাকাণ্ডের কারণে ক্যাম্প জুড়ে আতঙ্ক বিরাজ করছে। সাধারণ রোহিঙ্গারা বলছে, একটা হত্যাকাণ্ডের বদলা হিসেবে দুটি হত্যার ঘটনা ঘটছে রোহিঙ্গা ক্যাম্পে। এ কারণে হত্যাকাণ্ড ও গোলাগুলি বন্ধ হচ্ছে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরিকল্পনা সরকারের

এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরিকল্পনা সরকারের

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

বিরোধী দল শেখ হাসিনার মতো কথা বলছে

মির্জা ফখরুল বিরোধী দল শেখ হাসিনার মতো কথা বলছে

শেখ হাসিনার অনুষ্ঠানে কী থাকছেন সাকিব?

শেখ হাসিনার অনুষ্ঠানে কী থাকছেন সাকিব?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App