×

জাতীয়

আ.লীগ মাঠে নামলে বিএনপি হাওয়ায় মিশে যাবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২২, ০১:৫৩ পিএম

আ.লীগ মাঠে নামলে বিএনপি হাওয়ায় মিশে যাবে

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, আওয়ামী লীগ মাঠে নামলে বিএনপির আন্দোলন সংগ্রাম আগের মতো হাওয়ায় মিশে যাবে। শুক্রবার (২৮ অক্টোবর) নওগাঁর সাপাহারে মহিলা আওয়ামী লীগের স্থানীয় এক সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

সাধন চন্দ্র মজুমদার বলেন, মুক্তিযুদ্ধে দেশের স্বাধীনতা বিরোধীরা নারীদের পাক বাহিনীর হাতে তুলে দিয়েছিল। সেই স্বাধীনতা বিরোধীরা ১৫ আগস্ট নারী ও শিশুদের নির্মমভাবে হত্যা করেছিল। সেই কুচক্রী মহলের ষড়যন্ত্র এখনো চলছে।

খাদ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনার হাতে নিরাপদ। তিনি দেশের প্রতিটি প্রান্তে উন্নয়ন করেছেন। নারীদের জন্য সামাজিক নিরাপত্তার বলয় সম্প্রসারিত করেছেন। বয়স্কভাতা, বিধবাভাতা,মাতৃত্বকালীন ভাতা ও উপবৃত্তির পাশাপাশি সব ধরনের সুযোগ সৃষ্টি করেছেন। কৃষকের জন্য ভর্তুকি মূল্যে সার, বীজ ও কৃষি উপকরণ দিচ্ছে সরকার।

দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে জনগণের কষ্ট হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, খাদ্যবান্ধব ও ওএমএস কর্মসূচির মাধ্যমে খাদ্য সহায়তা দিয়ে জনগণের কষ্ট লাঘব করার চেষ্টা করছে সরকার।

তিলনা মহিলা আওয়ামী লীগের সভাপতি রোজিনা বেগমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন সাপাহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শামসুল আলম শাহ চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোসলেম উদ্দিন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App