×

জাতীয়

মা ইলিশ রক্ষায় ছাড় নেই: আইজিপি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২২, ০৮:০৭ পিএম

মা ইলিশ রক্ষায় ছাড় নেই: আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। ছবি: ভোরের কাগজ

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, মা ইলিশ রক্ষায় কোন ছাড় নেই। নৌ পুলিশ মা ইলিশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা অন্যান্য সংস্থার সাথে সমন্বয় করে সরকারি নির্দেশনা যথাযথভাবে পালনে কাজ করছে।

আজ শুক্রবার দুপুরে চাঁদপুরে জাতীয় মাছ ইলিশ সংরক্ষণে নৌ পুলিশের অভিযান পরিদর্শনকালে অফিসার ও ফোর্সের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন।

তিনি বলেন, সরকার ঘোষিত নিষিদ্ধকালীন ২২ দিন যাতে কেউ মা ইলিশ শিকার করতে না পারে সেজন্য নৌ পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। অভিযানের শেষ দিনেও নৌ পুলিশ অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করছে।

এ সময় অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান, নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি মোঃ শফিকুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নৌ পুলিশ মা ইলিশ সংরক্ষণ অভিযানে এ পর্যন্ত ১৩৮ কোটি ১৯ লক্ষ মিটার জাল ও ৪৪ হাজার ৪৪৮ কেজি মাছ আটক এবং ৩ হাজার ৫৮২ জন আসামি গ্রেফতার করেছে। গত ৭ অক্টোবর হতে মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু হয়েছে। আজ ২৮ অক্টোবর মধ্যরাতে শেষ হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আওয়ামী লীগ নিজেদের মতো ইতিহাস বিকৃত করেছে

খনিজ সম্পদমন্ত্রী আওয়ামী লীগ নিজেদের মতো ইতিহাস বিকৃত করেছে

কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী

বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী

শাহজালালের কার্গো ভিলেজের পাশে আগুন

শাহজালালের কার্গো ভিলেজের পাশে আগুন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App