×

জাতীয়

বিএনপি থেকে সাবধান, তারা দেশ গিলে খাবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২২, ০৫:৫১ পিএম

বিএনপি থেকে সাবধান, তারা দেশ গিলে খাবে

দুবাই থেকে টাকা আসছে, টাকা পেলেই বিএনপি খুশি ঢাকা জেলা আ. লীগের সভাপতি বেনজির, সম্পাদক পনির

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রংপুরে বিএনপির সমাবেশ হচ্ছে। কত রঙ্গ দেখাইলারে যাদু। কত রঙ্গ দেখাইলা। রংপুরে রঙ বে রঙের নাটক। তিনদিন আগে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে সব রংপুরে এনে এনে শুয়াইয়া রাখছে। মঞ্চের সামনে শুইয়ে আছে। মঞ্চের ওপরে শুয়ে আছে। বাড়ির ছাদের ওপর শুয়ে আছে। গুদাম ঘরে শুইয়া আছে। আর মির্জা ফখরুল শুয়ে আছে টাকার বস্তার ওপর। টাকারে টাকা। দুবাইয়ের টাকা। এই তো এলো টাকা। ফখরুল মহাখুশি। টাকা পাইলেই বিএনপি খুশি। টাকার বস্তার বিছানার ওপর দিয়ে ফখরুল শুয়ে আছে।

শনিবার (২৯ অক্টোবর) বিকেলে শেরে বাংলা নগরের পুরনো বানিজ্য মেলার মাঠে ঢাকা জেলা আওয়ামী লীগের সম্মেলনে এসব কথা বলেন কাদের। ঢাকা জেলা আওয়ামী লীগের বিদায়ী সভাপতি বেনজির আহমেদের সভাপতিত্বে সম্মেলনের উদ্ধোধন করেন আওয়ামী লীগের সভাপতিমনণ্ডলীর সদস্য এডভোকেট কামরুল ইসলাম। সম্মেলনে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, এডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, সালমান এফ রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রমুখ।

https://www.youtube.com/watch?v=ivMiJA4Dlnc

কাদের বলেন, ফখরুল সাহেব সমাবেশে লাখের কম তো দেখেন না। চট্টগ্রামে লাখের কাছাকাছি। ময়মনসিংহে ৩০ হাজার, খুলনায় ৩০ হাজার। রংপুরে কত ৫০ অথবা ৬০ হাজার। আর ঢাকা জেলা আওয়ামী লীগের সম্মেলনে কত লোক হয়েছে- খবর নেন। ফখরুল সাহেব মিটিংয়ে যদি থাকেন। একটু উঠে গিয়ে টেলিভিশনে দেখুন। ঢাকার ছবিও দেখুন, রংপুরের ছবিও দেখুন। আপনাদেরটাও দেখুন। আমাদেরটাও দেখুন। এখানে তো শেখ হাসিনা নাই। দেখাবো, পলোগ্রাউন্ডে চারভাগের দুই ভাগও পুরেনি। ৪ ডিসেম্বর দেখা যাবে, পলোগ্রাউন্ডে শেখ হাসিনা যাবেন। ১০ লাখ লোক সেদিন দেখাবো। আপনারা ১০ লাখ মুখে বলবেন, আমরা দেখাবো।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি আমলে ৪ বিলিয়ন ডলারেও রিজার্ভ ছিল না। শেখ হাসিনা ৪৮ বিলিয়ন ডলারে পৌঁচেছেন। বৈশ্বিক সংকটেও ৩৬ বিলিয়ন ডলার। বিএনপি আমলে তারা রিজার্ভ গিলে খেয়েছিল। এদেশের অর্থনীতি গিলে ফেলেছিল। স্বাধীনতার আদর্শ গিলে ফেলেছিল।

তিনি বলেন, বিএনপি থেকে সাবধান। এবার ক্ষমতায় যেতে পারলে তারা দেশ গিলে খাবে। বড়লোকের বাড়িতে লেখা থাকে, কুকুর থেকে সাবধান। আমরা বলি বিএনপি থেকে সাবধান। তারা না কী মরণ কামর দেবে। আমরা বলি দেখে যান ঢাকা জেলার সম্মেলনে।

সম্মেলনে ঢাকা জেলার সভাপতি হিসেবে বেনজির আহমেদ ও সাধারণ সম্পাদক হিসেবে সাবেক ছাত্রলীগ নেতা পনিরুজ্জামান তরুণের নাম ঘোষণা করেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App