×

জাতীয়

পৈতৃক সম্পত্তি বিক্রি করে রাজনীতি করি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২২, ০৩:২৫ পিএম

পৈতৃক সম্পত্তি বিক্রি করে রাজনীতি করি

সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

পৈতৃক সম্পত্তি বিক্রি করে রাজনীতি করি
পৈতৃক সম্পত্তি বিক্রি করে রাজনীতি করি
পৈতৃক সম্পত্তি বিক্রি করে রাজনীতি করি
পৈতৃক সম্পত্তি বিক্রি করে রাজনীতি করি

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা পৈতৃক সম্পত্তি বিক্রি করে রাজনীতি করি। বিএনপির নেতাকর্মীরা নিজের টাকায় চাঁদা দিয়ে সমাবেশ করছে। আর আপনারা (আওয়ামী লীগ) কি করেন এটা সবাই জানেন।

রবিবার (৩০ অক্টোবর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এর আগে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনগুলোর সঙ্গে যৌথ সভা করেন তিনি।

ওবায়দুল কাদেরের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ব্যক্তিগত আক্রমণ করবেন না। কার কয়টা বাড়ি, কার কত টাকা আছে, এত টাকা কোথা থেকে আসে সবাই জানে। তিনি বলেন, আমি ব্যক্তিগত আক্রমণে যেতে চাই না। এটা রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না।

গত ১৫ বছরে অর্থনীতিকে ভাগাড়ে নিয়ে যাওয়া হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, দেশকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দেয়া হয়েছে, এটা আমার কথা নয় প্রধানমন্ত্রীর কথা। তিনি বলেন, রাজনীতির অধিকারের কোনো স্পেস নাই, আ.লীগ সব নষ্ট করে দিয়েছে। নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে ফেলা হয়েছে। জাতি সিদ্ধান্ত নিয়েছিল, নির্বাচনকালীন ৯০ দিনের তত্ত্বাবধায়ক সরকার থাকবে। এটাকে বাতিল করেছে আওয়ামী লীগ। এখন বলে তারা করেনি, আদালত করেছে। টিকে থাকার জন্য জনগণকে বোকা বানাতে চায় আ.লীগ।

সরকারের উদ্দেশে বিএনপির মহাসচিব বলেন, এত উন্নয়ন করেছেন তাহলে ভয় পান কেন? কারণ জনগণ জানে যে আপনারা দুর্নীতি করেছেন। আপনারা জানেন, ভোটে কোন দিন স্বাভাবিকভাবে ক্ষমতায় আসতে পারবেন না। তাই ভোট দিতে ভয় পান আপনারা।

এসময় গায়েবি মামলায় আওয়ামী লীগকে নোবেল পুরস্কার দেয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, বিএনপি নেতা সরফত আলী সপু, এবিএম মোশাররফ হোসেন, সুলতানা রহমান, আমিনুল হক, রফিকুল আলম মজনু, সুলতান সালাহ উদ্দিন টুকু, মুনায়েম মুন্না প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্লিপার বাস চলাচলে নিষেধাজ্ঞা হাইকোর্টের

স্লিপার বাস চলাচলে নিষেধাজ্ঞা হাইকোর্টের

দুর্গাপূজায় বাংলাদেশের কাছে এবারও ইলিশ চাইলো ভারত

দুর্গাপূজায় বাংলাদেশের কাছে এবারও ইলিশ চাইলো ভারত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা নিহত

নতুন দায়িত্ব পেয়ে মিতুর পোস্ট

নতুন দায়িত্ব পেয়ে মিতুর পোস্ট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App