×

জাতীয়

মডেল পিয়াসার মাদক মামলায় চার্জগঠন শুনানি ১১ জানুয়ারি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২২, ০২:৫৯ পিএম

মডেল পিয়াসার মাদক মামলায় চার্জগঠন শুনানি ১১ জানুয়ারি

মডেল পিয়াসা। ছবি: সংগৃহীত

মডেল পিয়াসার মাদক মামলায় চার্জগঠন শুনানি ১১ জানুয়ারি

আলোচিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসার বিরুদ্ধে রাজধানীর গুলশান থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চার্জগঠন শুনানি পিছিয়ে আগামী ১১ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

রবিবার (৩০ অক্টোবর) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-৪ এর বিচারক মোহাম্মদ মোরশেদ আলমের আদালতে মামলাটির চার্জগঠন শুনানির দিন ধার্য ছিল। এদিন আদালতে হাজির হন আসামি পিয়াসা। এরপর চার্জশুনানির জন্য সময় চেয়ে আবেদন করেন আসামিপক্ষ। আদালত এ আবেদন মঞ্জুর করে মামলাটির চার্জগঠন শুনানির জন্য আগামী ১১ জানুয়ারি পরবর্তী দিন ধার্য করেন। সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ২০২১ সালের ১ আগস্ট রাত ১০ টায় রাজধানীর বারিধারায় মডেল পিয়াসার বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমান মাদক উদ্ধার করে ডিবি পুলিশ। পরে পিয়াসাকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদের পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গুলশান থানাসহ তিন থানায় মামলা দায়ের করা হয়।

এরপর ৬ আগস্ট পিয়াসাকে গুলশান থানার মামলায় দুই দিন, ভাটারা থানার মামলায় তিন দিন এবং খিলক্ষেত থানার মামলায় তিন দিনসহ মোট আটদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সেসময় পুলিশ জানায়, মডেল পিয়াসা ও মৌ সংঘবদ্ধ একটি চক্র। তারা পার্টির নামে উচ্চবিত্তদের বাসায় ডেকে মদ ও ইয়াবা খাইয়ে আপত্তিকর ছবি তুলে রাখতেন। পরে ব্ল্যাকমেইল করে তাদের থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিতেন।

এছাড়া গুলশানের কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়াকে ধর্ষণ ও হত্যা মামলার অন্যতম আসামি পিয়াসা। এ মামলাতেও তাকে দুই দিনের রিমান্ডে নেয়া হয়। বর্তমানে সবকটি মামলায় জামিনে রয়েছেন মডেল পিয়াসা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

নিলুফার মনি রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

শিক্ষামন্ত্রী ২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App