×

জাতীয়

বাবুল চিশতির বিরুদ্ধে দুদকের যুক্তি উপস্থাপন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২২, ০৮:০৬ পিএম

বাবুল চিশতির বিরুদ্ধে দুদকের যুক্তি উপস্থাপন

বাবুল চিশতি

দুদকের দায়ের করা মানি লন্ডারিং আইনের মামলায় দ্য ফারমার্স ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা পরিচালক ও অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতি ওরফে বাবুল চিশতি, তার স্ত্রী ও ছেলেসহ চার জনের বিরুদ্ধে যুক্তি উপস্থাপন করেছে দুদক।

সোমবার (৩১ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামানের আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করেন দুদক প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল। তবে এদিন রাষ্ট্রপক্ষ যুক্তি উপস্থাপন শেষ করতে পারেনি।

তাই রাষ্ট্রপক্ষের বাকি যুক্তি ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ৬ নভেম্বর পরবর্তী দিন ধার্য করেন আদালত। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মাইনুল হাসান এ তথ্য জানান।

মামলার অপর আসামিরা হলেন-বাবুল চিশতির স্ত্রী রোজী চিশতি, ছেলে রাশেদুল হক চিশতি ও ব্যাংকটির ফাস্ট প্রেসিডেন্ট (চাকরিচ্যুত) মুহাম্মদ মাসুদুর রহমান খান।

জানা যায়, বাবুল চিশতি ব্যাংক কর্মকর্তাদের সহযোগিতায় নিজ নামে, তার স্ত্রী ও ছেলে-মেয়েদের নামে এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে ফারমার্স ব্যাংক লি. এর বিভিন্ন শাখায় সর্বমোট ২৫ টি হিসাব খোলেন। পরবর্তীতে হিসাবগুলোর মাধ্যমে ব্যাংক ব্যবস্থাপকদের সহায়তায় অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ব্যাংকিং নিয়মাচারের তোয়াক্কা না করে বিভিন্ন সময়ে গ্রাহকদের হিসাব থেকে পাঠানো ১৫৯ কোটি ৯৫ লাখ ৪৯ হাজার ৬৪২ টাকা স্থানান্তর, হস্তান্তর ও লেয়ারিং এর মাধ্যমে হিসাবগুলোতে গ্রহণ করে। নিজেদের নামে নামে কেনা ব্যাংকের শেয়ারে মূল্য পরিশোধের মাধ্যমে সন্দেহজনক লেনদেন করেন যা মানিলন্ডারিং প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ।

এ ঘটনায় দুদকের উপপরিচালক সামছুল আলম ২০১৮ সালের ১০ এপ্রিল গুলশান থানায় মামলাটি দায়ের করেন। মামলাটি তদন্ত করে একই ব্যক্তি ২০১৯ সালের ১০ এপ্রিল আদালতে চার্জশিট দাখিল করেন। ওই বছরের ৩০ অক্টোবর আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করেন আদালত। মামলার বিচার চলাকালে আদালত ২০ জন সাক্ষীর মধ্যে ১৫ জনের সাক্ষ্য গ্রহণ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফয়জুল করীমের সঙ্গে কুবিতে ঢুকতে না পেরে ফটকেই নামাজ আদায়

ফয়জুল করীমের সঙ্গে কুবিতে ঢুকতে না পেরে ফটকেই নামাজ আদায়

আগামী দিনের লড়াই হবে ন্যায়-অন্যায়ের

নাসীরুদ্দীন পাটওয়ারী আগামী দিনের লড়াই হবে ন্যায়-অন্যায়ের

চুপ্পুর বিরুদ্ধে দুদককে তদন্তের নির্দেশ আদালতের

ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতি চুপ্পুর বিরুদ্ধে দুদককে তদন্তের নির্দেশ আদালতের

যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের কারণ ভিত্তিহীন: বাণিজ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের কারণ ভিত্তিহীন: বাণিজ্যমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App