×

জাতীয়

টঙ্গী সেতুর একাংশ খুলবে ৬ নভেম্বর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২২, ১২:১৭ এএম

টঙ্গী সেতুর একাংশ খুলবে ৬ নভেম্বর

বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের উত্তরা থেকে টঙ্গী রেলগেট উড়াল সড়ক এবং টঙ্গী সেতুর একাংশ আগামী ৬ নভেম্বর যান চলাচলের জন্য খুলে দেয়া হবে বলে জানা গেছে। রবিবার (৬ নভেম্বর) সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রকল্প পরিদর্শনের পর যান চলাচল শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিআরটি কর্তৃপক্ষ বলছে, ২০ দশমিক পাঁচ কিলোমিটার দীর্ঘ বিআরটি লেনের সাড়ে চার কিলোমিটার থাকবে উড়াল সড়কে। বাকি ১৬ কিলোমিটার বিআরটি লেন মাটির সমতলে নির্মিত হচ্ছে। মাঝে রয়েছে ১৭৫ মিটার দীর্ঘ ১০ লেনের টঙ্গী সেতু। সেতু ও ফ্লাইওভার নির্মাণ করছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

প্রকল্প পরিচালক মহিরুল ইসলাম খান জানিয়েছেন, উত্তরা থেকে টঙ্গী রেলগেট পর্যন্ত উড়াল সড়কের দৈর্ঘ্য দুই দশমিক দুই কিলোমিটার। এর দুই লেন আগামী ৬ নভেম্বর সড়ক পরিবহনমন্ত্রী যান চলাচলের খুলে দেবেন। পুরো প্রকল্পের কাজ শেষে প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। ফ্লাইওভার ও সেতুর দুই লেন যান চলাচলের জন্য খুলে দিতে ঢাকা মহানগর পুলিশ ও গাজীপুর মহানগর পুলিশের মতামত পাওয়া গেছে। যানজটের দুর্ভোগ কমবে। দুই মহানগরের পুলিশ ট্রাফিক নিয়ন্ত্রণ করবে।

বাসের জন্য বিশেষায়িত লেনের জন্য বিআরটি প্রকল্পটি ২০১২ সালে সরকারের অনুমোদন পায়। এ পদ্ধতিতে সড়কের মাঝে দুই লেনে চলবে শুধু বিশেষায়িত বাস। নির্মাণ কাজ শুরু হয় ২০১৮ সালের জানুয়ারিতে, নির্মাণ কাজের কারণে চার বছর চরম দুর্ভোগ চলছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরা থেকে জয়দেবপুর অংশে।

গত সপ্তাহে ভারী বৃষ্টিতে ডুবে যায় নির্মাণ এলাকা। সোয়াশ কোটি টাকায় নির্মিত ড্রেনে পানি সরেনি। সড়কে বিশাল খানাখন্দ ও জলবদ্ধতায় টানা তিনদিন দীর্ঘ যানজট হয় উত্তরা থেকে জয়দেবপুর চৌরাস্তা সড়কে। ১২ কিলোমিটার পথ যেতে ১২ ঘণ্টা পর্যন্ত লাগে। পরিস্থিতি এতটাই নাজুক ছিল, এই সড়ক এড়িয়ে চলতে পরামর্শ দেয় পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App