×

জাতীয়

বিদেশে পলাতকদের ফেরাতে সরকার সিরিয়াস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২২, ১২:২৩ পিএম

বিদেশে পলাতকদের ফেরাতে সরকার সিরিয়াস

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

বিদেশে পলাতকদের ফেরাতে সরকার সিরিয়াস
বিদেশে পলাতকদের ফেরাতে সরকার সিরিয়াস
বিদেশে পলাতকদের ফেরাতে সরকার সিরিয়াস

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জাতীয় চার নেতা হত্যাকাণ্ডের বিচার বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলেই হয়েছে। ওই ঘটনায় যারা বিদেশের মাটিতে পালিয়ে আছেন, তাদেরকে ফিরিয়ে আনার প্রচেষ্টা অব্যাহত আছে। এছাড়া বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ঘটনা পলাতক আসামিদেরও ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত রয়েছে। আমরা যখন যাকে দেশে ফেরাতে পারব, তখন আইন অনুযায়ী তাদের শাস্তি ভোগ করতে হবে। এ বিষয়ে সরকার খুব সিরিয়াস।

আজ বৃহস্পতিবার (০৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর চকবাজার পুরাতন কেন্দ্রীয় কারাগারের মধ্যে নিহত চার নেতার প্রতি শ্রদ্ধা শেষ গণমাধ্যমে এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতীয় চার নেতাকে নৃশংসভাবে হত্যাকাণ্ডের ঘটনা জাতি দেখেছি। জেলখানা একটি নিরাপদ জায়গা, যেখানে রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তা দেয়া হয়। সেখানে হত্যাকাণ্ড! এসবে জাতি থমকে গিয়েছিল। সেই হত্যাকাণ্ডের ঘটনায় আমরা বিচারের দাবি তুলে ছিলাম। দীর্ঘদিন পর প্রধানমন্ত্রী ক্ষমতায় আসায় আমরা এই হত্যাকাণ্ডের বিচার দেখতে পেলাম। শুধু সে হত্যাকাণ্ড নয় ১৫ আগস্ট হত্যাকাণ্ডও নৃশংস ছিল।

তিনি বলেন, আমরা পৃথিবীতে অনেক রাজনৈতিক হত্যাকাণ্ড দেখেছি কিন্তু পুরো বংশের লোককে হত্যাকাণ্ডের দৃশ্য আমরা দেখিনি। ঠিক সেই রকমই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর অবর্তমানে দায়িত্ব নিতে পারতো, তাদেরকেও হত্যা করা হল।

প্রতিবছর জেল হত্যা দিবসে চিহ্নিত খুনিদের দেশে ফিরিয়ে আনার কথা বলা হয়। কিন্তু আসলে কোন অগ্রগতি দেখছি না এমন এক প্রশ্ন জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এইসব হত্যাকাণ্ডের ঘটনায় পলাতক আসামিরা যেসব দেশে পালিয়ে আছেন, সেসব দেশের আইন অনুযায়ী তারা আমাদের সঙ্গে কথা বলেছেন। কিন্তু এসব দেশের সঙ্গে আমাদের অপরাধী বিনিময়ের চুক্তি নেই। এসব নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে।

তিনি বলেন যেসব দেশে খুনিরা পালিয়ে আছেন, সে সব দেশের সাথে সব সময় আলাপ-আলোচনা চলছে। আশা করছি কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে তাদের ফিরিয়ে আনতে আমরা সফল হবো।

এই হত্যাকাণ্ডের পেছনের কুশীলবদের জানতে কমিশন গঠনের বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বড় একটি কর্মযজ্ঞের মাধ্যমে একটি হত্যাকাণ্ড ঘটে। এর পেছনে নির্দিষ্ট একটি উদ্দেশ্য, কুশীলব থাকে। বিষয়টি আমলে নিয়েছে সরকার। এবিষয়ে কার্যক্রম আপনারা খুব শিগগিরই দেখবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App