×

জাতীয়

নির্মাণাধীন ভবনে লার্ভা, কাজ বন্ধ করলেন মেয়র

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২২, ০৩:৪০ পিএম

নির্মাণাধীন ভবনে লার্ভা, কাজ বন্ধ করলেন মেয়র

ছবি: ভোরের কাগজ

সাবধান করে দেয়ার পরেও দ্বিতীয়বার লার্ভা পাওয়ায় দুটি নির্মাণাধীন ভবনের কাজ বন্ধ করে দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

শনিবার (৫ নভেম্বর) রাজধানীর উত্তরায় ১১ নম্বর সেক্টরের ৫১ নম্বর ওয়ার্ড এলাকায় নির্মাণাধীন ভবন দুটির কাজ বন্ধ করে দেয়া হয়।

স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় শেষে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম কয়েকটি নির্মাণাধীন ভবন পরিদর্শন করেন। এসময় দুটি নির্মাণাধীন ভবনে অসংখ্য লার্ভা পাওয়া যায়। মেয়রের উপস্থিতিতে অঞ্চল ৬ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুটি ভবনকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেন এবং নির্মাণ কাজ বন্ধ করে দেন।

ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরীন বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও রিহ্যাব থেকে ভবিষ্যতে এই ভবনে লার্ভা জন্মাতে দেওয়া হবে না বিষয়ক অঙ্গীকারনামা জমা না দেওয়া পর্যন্ত নির্মাণ কাজ বন্ধ থাকবে।

এসময় ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম নিজে ট্রাকে উঠে মাইকিং করে ডেঙ্গু নিয়ন্ত্রণে জনগণকে সচেতন করেন। উত্তরা এলাকার কয়েকটি রাস্তায় ঘুরে জনগণের সঙ্গে কথা বলেন এবং ডেঙ্গু সচেতনতা বিষয়ক লিফলেট বিতরণ করেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়, ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডে একযোগে ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশেষ কর্মসূচি পরিচালনা করা হচ্ছে। পুরো নভেম্বর মাসজুড়ে এই কর্মসূচি চলবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২৪ থেকে ৪৮ ঘণ্টায় বন্যার শঙ্কা, নদ-নদীর পানি আরো বাড়বে

২৪ থেকে ৪৮ ঘণ্টায় বন্যার শঙ্কা, নদ-নদীর পানি আরো বাড়বে

১০০ কোটির ক্লাবে সামান্থার সিনেমা, গড়ল নতুন ইতিহাস

১০০ কোটির ক্লাবে সামান্থার সিনেমা, গড়ল নতুন ইতিহাস

‘ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন অনন্য এক প্রতিষ্ঠান’

সংসদে শ্রদ্ধা ‘ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন অনন্য এক প্রতিষ্ঠান’

চলতি বছরেই প্রতি উপজেলা হাসপাতালে স্থাপন হবে ক্যাথ ল্যাব

স্বাস্থ্যমন্ত্রী চলতি বছরেই প্রতি উপজেলা হাসপাতালে স্থাপন হবে ক্যাথ ল্যাব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App