×

জাতীয়

সিলেটে বিএনপি নেতা কামালকে ছুরিকাঘাতে খুন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২২, ১২:৪৯ এএম

সিলেটে বিএনপি নেতা কামালকে ছুরিকাঘাতে খুন

বিএনপি নেতা আ ফ ম কামাল

সিলেট শহরের আম্বরখানা বড়বাজার এলাকায় ছুরিকাঘাতে বিএনপি নেতা আ ফ ম কামালকে খুন করা হয়েছে। রবিবার (৬ নভেম্বর) রাতে সাড়ে ৮টার দিকে তার গাড়ি আটকিয়ে একদল দুর্বৃত্ত ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

তবে কি কারণে তাকে কে বা কারা খুন করেছে তা নিশ্চিত করে বলতে পারেননি জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

আ ফ ম কামাল সিলেট জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও সিলেট ল’ কলেজের সাবেক জিএস ছিলেন। তার মৃত্যুর খবর পেয়ে দলীয় নেতাকর্মীরা হাসপাতালে ভিড় করেন।

সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ জানান, কে বা কারা তাকে ছুরিকাঘাত করেছে তা জানার চেষ্টা করছে পুলিশ।

তিনি বলেন, বড়বাজার এলাকায় শাহী ঈদগাহ থেকে আম্বরখানার দিকে যাওয়ার পথে তাকে ছুরিকাঘাত করা হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App