×

জাতীয়

রাজউক কর্তৃপক্ষের সঙ্গে এফবিসিসিআইর বৈঠক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২২, ০৬:২০ পিএম

রাজউক কর্তৃপক্ষের সঙ্গে এফবিসিসিআইর বৈঠক

সোমবার রাজউক কার্যালয়ে রাজউক কর্তৃপক্ষের সাথে এফবিসিসিআইর বৈঠক। ছবি: ভোরের কাগজ

নতুন ড্যাপে নাগরিক সুবিধা সম্পন্ন শহর গড়তে বিভিন্ন পরিকল্পনার উল্লেখ থাকায় রাজউকের প্রতি ধন্যবাদ জানিয়েছে এফবিসিসিআইর সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু। তিনি বলেন, ড্যাপ একটি বিশদ পরিকল্পনা। এর প্রণয়ন যেমন দুরূহ, বাস্তবায়নও বেশ কঠিন।

তবে টেকসই ও বাসযোগ্য রাজধানী নিশ্চিতে মাস্টারপ্ল্যান, ড্যাপ বাস্তবায়নে প্রয়োজনীয় দক্ষ ও অভিজ্ঞতাসম্পন্ন কারিগরি সদস্যের সমন্বয়ে রাজউকের বোর্ড পুনর্গঠন, ড্যাপে এলাকাভিত্তিক তথ্য উপাত্ত থাকা, ফ্লোর এরিয়া রেশিও (এফএআর-ফার) বাড়ানো, জমির পরিমান সীমিত থাকায় বহুতল ভবন নির্মাণ, ডেভেলপারসহ সংশ্লিষ্টদের নকশা পাওয়ার সময় নির্দিষ্টকরণ, রিয়েল এস্টেট সংক্রান্ত আইন-বিধিমালা প্রণয়নের ক্ষেত্রে রিহ্যাবকে সম্পৃক্তকরণসহ বেশকিছু প্রস্তাব তুলে ধরেন এফবিসিসিআইর সিনিয়র সহ-সভাপতি। তিনি জানান, আবাসন ব্যবসায়ী, নগর পরিকল্পনাবিদ, স্থপতিসহ স্টেকহোল্ডারদের সাথে অতীতে ব্যাপক আলোচনার ভিক্তিতেই এসব প্রস্তাবনা তৈরি করা হয়েছে।

পরিকল্পিত আবাসন ও উন্নত রাজধানি গড়তে নতুন ড্যাপ এর কার্যকারিতা নিয়ে রাজউক চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা, পিএএ (সচিব) এর সঙ্গে বৈঠকে করেন এফবিসিসিআইর প্রতিনিধিদল। এসময় মোস্তফা আজাদ চৌধুরী বাবু এসব কথা বলেন। সোমবার (৭ নভেম্বর) দুপুরে রাজউক কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে আরো উপস্থিত ছিলেন এফবিসিসিআইর সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, রিয়েল এস্টেট এন্ড হাউজিং বিষয়ক এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটির কো-চেয়ারম্যান লিয়াকত আলী ভূঁইয়া মিলনসহ এ খাতের প্রতিনিধিবৃন্দ।

রাজউক চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা বলেন, পরিবর্তন বা রুপান্তর মানেই চ্যালেঞ্জ। সকল পরিবর্তনেই লাভবান হওয়ার পাশাপাশি কিছু সংখ্যক লোক ক্ষতিগ্রস্ত হয়। এসময় চেয়ারম্যান জানান, আগস্ট ২৩, ২০২২ এর মধ্যে সকল নকশার আবেদন আগের নিয়মে অনুমোদন দেয়া হবে এবং আগস্ট ২৩, ২০২২ এর আগে যেসকল আবাসন ব্যবসায়ী জমির মালিকদের সাথে রেজিস্টার্ড চুক্তি করেছেন তাদের ব্যাপারে ঊর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। এছাড়া রাজউক কর্তৃক বিভিন্ন সময়ে অভিযুক্ত ভবন ভাঙার অভিযান প্রসঙ্গে রাজউক চেয়ারম্যান এফবিসিসিআইর নের্তৃত্বে রিহ্যাব ও বিএলডিএ এর অংশগ্রহণের মাধ্যমে একটি কমিটি গঠন করে বেসরকারি আবাসন ব্যবস্থাপনা তদারকি করার পরামর্শ দেন।

নতুন ড্যাপ নিয়ে বিস্তারিত আলোচনার পর নগরবাসি ও আবাসন শিল্পের কল্যাণে পরবর্তী আলোচনার মাধ্যমে সংশোধনের উদ্যোগ নেয়া হবে বলে জানান রাজউকের নগর পরিকল্পনাবিদ মো. আশরাফুল ইসলাম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App