×

জাতীয়

১৯তম এশীয় চারুকলা প্রদর্শনী ৮ ডিসেম্বর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২২, ০৭:৪৪ পিএম

১৯তম এশীয় চারুকলা প্রদর্শনী ৮ ডিসেম্বর

ফাইল ছবি

উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৯তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী আগামী ৮ ডিসেম্বর শুরু হয়ে চলবে ৭ জানুয়ারি পর্যন্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর সেগুন বাগিচার বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে সকাল ১০ টায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। সোমবার (৭ নভেম্বর) শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকি এ তথ্য জানান।

প্রদর্শনী উপলক্ষে গঠিত প্রচার উপকমিটির সভায় লিয়াকত আলী লাকি আরো জানান, প্রদর্শনীতে মোট ১১৩ টি দেশের ৪৬৫ জন শিল্পীর ৭১২টি শিল্পকর্ম প্রদর্শিত হবে। এর মধ্যে বাংলাদেশি নির্বাচিত শিল্পী ১৪৯জন তাদের শিল্পকর্ম ১৫৬টি। ১১২টি নির্বাচিত দেশের ৩১৬ জন শিল্পীর ৫৫৬টি শিল্পকর্ম প্রদর্শনীতে স্থান পাবে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমী আয়োজিত এ প্রদর্শনীতে বাংলাদেশ, শ্রীলঙ্কা, তুরস্ক, যুক্তরাজ্য ও পোল্যান্ডের ৫ জনকে নিয়ে জুড়ি বোর্ড গঠন করা হয়েছে। প্রদর্শনীর জন্য মোট ৯টি পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে। এরমধ্যে গ্রান্ড পুরস্কার ৩টি যার প্রতিটি ৫ লক্ষ টাকা সঙ্গে ক্রেস্ট ও সার্টিফিকেট, সম্মানসূচক পুরস্কার ৬টি প্রতিটি ৩ লক্ষ টাকা সঙ্গে ক্রেস্ট ও সার্টিফিকেট।

আগামী ৭ ডিসেম্বর বিদেশি প্রতিনিধিরা ঢাকায় এসে পৌছবেন।

প্রদর্শনীতে ৪ দিনে ৪টি সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকছে। বিদেশি অতিথিদের জন্য বাড়তি থাকছে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্স, কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় জাদুঘর ও জাতীয় সংসদ ভবন এলাকা ও পদ্মাসেতু পরিদর্শন এবং পদ্মানদীতে নৌভ্রমণ। ২০২৩ সালের ৭ জানুয়ারি প্রদর্শনী শেষ হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রথম টিকিটেই ভাগ্য খুলল প্রবাসীর, জিতলেন অর্ধ কোটি টাকা

প্রথম টিকিটেই ভাগ্য খুলল প্রবাসীর, জিতলেন অর্ধ কোটি টাকা

ডাম্পট্রাক চাপায় প্রাণ গেল ছাত্রদল ও যুবদল নেতার

ডাম্পট্রাক চাপায় প্রাণ গেল ছাত্রদল ও যুবদল নেতার

মসজিদে নববীর কার্পেট রক্ষণাবেক্ষণ যেভাবে?

মসজিদে নববীর কার্পেট রক্ষণাবেক্ষণ যেভাবে?

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App