×

জাতীয়

দুই ওসিসহ ছয়জনের বিরুদ্ধে মামলা খারিজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২২, ০৯:৩৪ এএম

২০১৮ সালে পুলিশ হেফাজতে নিয়ে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন মিলনকে নির্যাতন করে মৃত্যুর অভিযোগে শাহবাগ ও রমনা থানার তৎকালীন দুই ওসিসহ ৬ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ করেছেন আদালত।

মঙ্গলবার (৮ নভেম্বর) সকালে ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালত এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল মামলা খারিজের বিষয়টি নিশ্চিত করেন।

গত ১২ অক্টোবর মিলনের চাচা বিএনপি নেতা বিএম অলি উল্যাহ আদালতে এ মামলার আবেদন করেন। কয়েক দফা শুনানি পিছিয়ে গতকাল সোমবার আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ অপেক্ষমান রাখেন। সন্ধ্যায় আদালত থেকে জানানো হয়, মঙ্গলবার আদালত এ বিষয়ে আদেশ দেবেন। এদিন সকালে মামলাটি খারিজের আদেশ দেন আদালত।

মামলার আবেদনে আসামিরা হলেন- শাহবাগ থানার ঘটনাকালীন সময়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান, রমনা মডেল থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম, শাহবাগ থানায় দায়িত্বরত উপপরিদর্শক শাহরিয়ার রেজা, অমল কৃষ্ণ, সাইদুর রহমান মুন্সি ও সুজন কুমার রায়।

মামলায় অভিযোগে বলা হয়, ২০১৮ সালের ৬ মার্চ সকাল ১০ টার দিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মামলায় গ্রেপ্তার ও সাজার প্রতিবাদে জাকির হোসেন মিলন ও তার সহপাঠী আকরাম হোসেন ফরাজী জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন করেন। এ ঘটনায় মিলন ও আকরামকে আটক করে নির্যাতন করতে করতে রমনা মডেল থানায় নিয়ে যায়। থানায় নিয়েও ওসিসহ অন্যান্যরা তাদের নির্যাতন করেন। পরে তাদের শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয় এবং সেখানেও তাদের নির্যাতন করা হয়। পরে তাদের শাহবাগ থানার বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এরপর মিলনকে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়। এ ঘটনায় অসুস্থ হয়ে মিলন মারা যান বলে অভিযোগ করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App