×

জাতীয়

আসামি রবিউলের ১০ বছরের কারাদণ্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২২, ০৩:৪৭ পিএম

আসামি রবিউলের ১০ বছরের কারাদণ্ড

দণ্ডপ্রাপ্ত আসামি রবিউল ইসলাম। ছবি: সংগৃহীত

দিনাজপুরের ঘোড়াঘাটে ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী শেখকে হত্যাচেষ্টা মামলার আসামি রবিউল ইসলামকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

মঙ্গলবার (৮ নভেম্বর) দিনাজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৩ আদালতের বিচারক সাদিয়া সুলতানা এ মামলার রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় রবিউল আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত রবিউল দিনাজপুরের বিরল উপজেলার ভীমপুর গ্রামের খতিব উদ্দিনের ছেলে। ঘোড়াঘাট উপজেলা পরিষদের মালি পদে কর্মরত ছিলেন তিনি।

মামলার বিবরণে বলা হয়, ২০২০ সালের ২ সেপ্টেম্বর রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের সরকারি বাসভবনে ঢুকে হাতুড়ি দিয়ে তাকে ও তার বাবা বীর মুক্তিযোদ্ধা ওমর আলী শেখকে হত্যার চেষ্টায় আহত করে পালিয়ে যান রবিউল। গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও পরবর্তীতে ঢাকায় নিউরোসায়েন্স হাসপাতালে নেয়া হয়। সেখানে দীর্ঘদিন চিকিৎসার পর তারা সুস্থ হন।

এ ঘটনায় ৩ সেপ্টেম্বর ওয়াহিদার ভাই শেখ ফরিদ বাদী হয়ে ঘোড়ারঘাট থানায় একটি মামলা করেন। মামলাটি পরে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হলে একই বছরের ১১ সেপ্টেম্বর বাড়ি থেকে রবিউলকে গ্রেপ্তার করে তারা। এরপর রবিউল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

মামলার তদন্ত শেষে তৎকালীন গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর রবিউলকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দেন। সাজার পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানাও দিয়েছেন বিচারক। এ মামলায় ৫১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App