×

জাতীয়

ডিআইজি মিজানের মামলায় তদন্ত কর্মকর্তাকে জেরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২২, ০৩:২৬ পিএম

ডিআইজি  মিজানের মামলায় তদন্ত কর্মকর্তাকে জেরা

বরখাস্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমান। ফাইল ছবি

অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচার আইনের মামলায় বরখাস্ত পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানসহ চারজনের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তাকে জেরা করেছেন আইনজীবী।

বুধবার (৯ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামানের আদালতে সর্বশেষ সাক্ষী মামলার তদন্ত কর্মকর্তা দুদকের পরিচালক মঞ্জুর মোর্শেদকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী। তবে এদিন জেরা শেষ হয়নি। আদালত আগামী ২০ নভেম্বর পরবর্তী জেরার তারিখ ধার্য করেন।

মামলাটিতে এখন পর্যন্ত চার্জশিটভুক্ত ৩৩ জন সাক্ষীর মধ্যে ২৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে তদন্ত কর্মকর্তা ২৬ তম সাক্ষী হিসেবে সাক্ষ্য দিচ্ছেন।

সংশ্লিষ্ট আদালতের পেশকার মাইনুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অপর আসামিরা হলেন- ডিআইজি মিজানের স্ত্রী সোহেলিয়া আনার ওরফে রত্না রহমান, ছোট ভাই মাহবুবুর রহমান ও ভাগ্নে মাহমুদুল হাসান। মাহমুদুল হাসান রাজধানীর কোতোয়ালি থানায় উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে মিজানের স্ত্রী পলাতক ও বাকি দুইজন জামিনে রয়েছেন।

২০১৯ সালের ২৪ জুন দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে (ঢাকা-১) দুদকের পরিচালক মঞ্জুর মোর্শেদ বাদী হয়ে ডিআইজি মিজানসহ চারজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলায় আসামিদের বিরুদ্ধে ৩ কোটি ২৮ লাখ ৬৮ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন ও ৩ কোটি ৭ লাখ ৫ হাজার টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘সৌদি আরবে সাড়ে ৭ হাজার বাংলাদেশি কারাগারে’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘সৌদি আরবে সাড়ে ৭ হাজার বাংলাদেশি কারাগারে’

‘এনসিপির কমিটিতে ছাগলচোর ও ল্যাপটপ চোর’

রাশেদ খাঁন ‘এনসিপির কমিটিতে ছাগলচোর ও ল্যাপটপ চোর’

হাসপাতালে ভূমিমন্ত্রী মিনুকে দেখতে গেলেন মির্জা আব্বাস

হাসপাতালে ভূমিমন্ত্রী মিনুকে দেখতে গেলেন মির্জা আব্বাস

ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই, ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু

ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই, ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App