×

জাতীয়

গণতন্ত্রকে এখনো মুক্ত করা যায়নি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২২, ০৭:০৮ পিএম

গণতন্ত্রকে এখনো মুক্ত করা যায়নি

জিরো পয়েন্টে বাম গণতান্ত্রিক জোটের শ্রদ্ধা। ছবি- সংগৃহীত

স্বৈরাচার বিরোধী আন্দোলনের শহীদ নূর হোসেন, আমিনুল হুদা টিটোসহ শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, গণতন্ত্রকে এখনো মুক্ত করা যায়নি, বরং ফ্যাসিবাদী প্রবণতা, ভয়ের সংস্কৃতি গণতন্ত্রকে বিপদাপন্ন করে ফেলেছে। আরেকটি গণঅভ্যুথানের মধ্য দিয়ে গণতন্ত্রকে মুক্ত করে দেশকে মুক্তিযুদ্ধের ধারায় সমাজতন্ত্র অভিমুখে নিয়ে যেতে হবে।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে ১৯৮৭ সালের ১০ নভেম্বর স্বৈরাচার বিরোধী আন্দোলনের শহীদ নূর হোসেন, আমিনুল হুদা টিটোসহ শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় নেতারা।

এসময় সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম, বাসদ নেতা জুলফিকার আলী, বাসদ (মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানা, বিপ্লবী গণতান্ত্রিক পার্টির শহীদুল ইসলাম সবুজ, সমাজতান্ত্রিক আন্দোলনের রুবেল মিয়া প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

‘রুমিন ফারহানা আপারা মৌসুমি রাজনীতি করেন’

‘রুমিন ফারহানা আপারা মৌসুমি রাজনীতি করেন’

কক্সবাজারের হোটেলে আবারও আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

কক্সবাজারের হোটেলে আবারও আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App