×

জাতীয়

বিএনপি নেতা হারুনসহ তিনজন কারাগারে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২২, ০৪:৪৪ পিএম

বিএনপি নেতা হারুনসহ তিনজন কারাগারে

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর হারুন উর রশীদ হারুন

সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর হারুন উর রশীদ হারুনসহ তিনজনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার (১১ নভেম্বর) পল্টন থানায় করা মামলায় আসামিদের রিমান্ড শেষে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই ফরমান আলী। আবেদনেরর পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে যাওয়া অপর দুই আসামি হলেন-স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি রফিক হাওলাদার ও যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি আলী আকবর চুন্নি।

এদিন আলী আকবর চুন্নির পক্ষে তার আইনজীবী জামিন আবেদন করেন। আদালত তা নামঞ্জুর করেন। তবে অপর দুই আসামির পক্ষে জামিনের আবেদন ছিল না। এরআগে, ৯ নভেম্বর আসামিদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

জানা যায়, গত ২ নভেম্বর পল্টন এলাকা দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার সময় বিএনপি সমাবেশ দিকে যাওয়া মিছিল থেকে বিচারপতি মানিকের গাড়িতে হামলা করা হয়। পরে এ ঘটনায় তার পক্ষে থানায় গানম্যান রফিকুল ইসলাম মামলা করেন। মামলায় অজ্ঞাত অর্ধ শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শেষ ধাপে নতুন পে-স্কেল

শেষ ধাপে নতুন পে-স্কেল

প্রকল্পে বিলম্ব ও অতিরিক্ত ব্যয় রোধে নজরদারি জোরদার

সংসদে প্রধানমন্ত্রী প্রকল্পে বিলম্ব ও অতিরিক্ত ব্যয় রোধে নজরদারি জোরদার

জ্বালানিমন্ত্রীর বাসায় আগুন, জানা গেল কারণ

জ্বালানিমন্ত্রীর বাসায় আগুন, জানা গেল কারণ

শাহজালালে হঠাৎ ইমিগ্রেশন সার্ভার বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

শাহজালালে হঠাৎ ইমিগ্রেশন সার্ভার বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App