×

জাতীয়

মনজুরুল আহসান খানের ওপর পুলিশি হামলার নিন্দা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২২, ০৯:১১ পিএম

সিপিবির সাবেক সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা মনজুরুল আহসান খানের উপর পুলিশি হামলার তীব্র নিন্দা ও দোষীদের দ্রুত বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি।

শনিবার (১২ নভেম্বর) সিপিবির সভাপতি মো. শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এক যুক্ত বিবৃতিতে পার্টির বর্তমান উপদেষ্টা ও সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনজুরুল আহসান খানের উপর পুলিশের ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে। এবং এই হামলার সাথে জড়িত পুলিশ সদস্যদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তির দাবি জানায়।

আজ সকালে বাহাদুর শাহ পার্কে বাংলাদেশ হকার্স ইউনিয়নের সূত্রাপুর থানা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঞ্জুরুল আহসান খান। সভা চলাকালীন সময়ে পুলিশ সমাবেশে বাঁধা দেয়, ব্যানার ছিনিয়ে নেয়ার চেষ্টা করে ও মঞ্জুরুল আহসান খানসহ অন্যান্য নেতাদের উপর চড়াও হয় এবং এক পর্যায়ে সমাবেশে লাঠি চার্জ করে।

সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তার নেতৃত্বে এই ন্যাকারজনক হামলা সংগঠিত হয়। সিপিবির পক্ষ থেকে এ ন্যাক্কার জনক ঘটনার তীব্র পতিবাদ ও দোষিদের দ্রুত শাস্তির দাবি জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল কবে, জানাল শিক্ষা বোর্ড

এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল কবে, জানাল শিক্ষা বোর্ড

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ২ দিন ধরে বন্ধ বিদ্যুৎ-ইন্টারনেট

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ২ দিন ধরে বন্ধ বিদ্যুৎ-ইন্টারনেট

‘চেকের মামলায় পাওনা শোধ-সমঝোতা হলে কারাদণ্ড নয়’

‘চেকের মামলায় পাওনা শোধ-সমঝোতা হলে কারাদণ্ড নয়’

টানা পাঁচদিন ছুটি অক্টোবরে, মিলবে যেভাবে

টানা পাঁচদিন ছুটি অক্টোবরে, মিলবে যেভাবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App