×

জাতীয়

অজ্ঞান পার্টির খপ্পরে পুলিশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২২, ০৯:২১ পিএম

অজ্ঞান পার্টির খপ্পরে পুলিশ

ফাইল ছবি

রাজধানীতে বাসে নিহার রঞ্জন দাস (৪৮) নামে এক পুলিশ সদস্য অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছেন। অসুস্থ্য ওই পুলিশ সদস্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১২ নভেম্বর) বেলা ১২টার দিকে তাকে উদ্ধার করা হয়। পরে তাকে হাসপাতালে নিয়ে যান সহকর্মীরা।

হাসপাতালে পুলিশ সদস্য মহসিন হোসাইন জানান, নিহার ট্রাফিক রমনা জোনের রিজার্ভ অফিসে কর্মরত রয়েছেন। সকালে একটি কাজে তিনি সদরঘাট এলাকাতে গিয়েছিলেন। সেখান থেকে ভিক্টোর পরিবহনের একটি বাসে চড়ে শান্তিনগর ফিরছিলেন।

নিহারের বরাত দিয়ে তিনি জানান, বাসটিতে করে গুলিস্তান আসার পর থেকে আর কোনো কিছু স্মরণ করতে পারছেন না নিহার। ওই বাসটি তাকে বাড্ডা লিংক রোডে রাস্তায় নামিয়ে রেখে গেলে তার মোবাইল ফোনের মাধ্যমে খবর পেয়ে উদ্ধার করে প্রথমে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বিকেলে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করা হয়। তবে তাকে স্টোমাক ওয়াশ করানো হয়নি। তাদের ধারণা, বাসে অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছে তিনি। তবে তার কাছ থেকে কি খোয়া গেছে তা জানাতে পারেনি সহকর্মীরা।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, ট্রাফিক পুলিশ সদস্যকে মেডিসিন বিভাগের ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিজেপির আন্দোলনের ঢেউয়ে এবার উত্তাল কলকাতা

সিজেপির আন্দোলনের ঢেউয়ে এবার উত্তাল কলকাতা

সৌদি আরবে ৩ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক

সৌদি আরবে ৩ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App